,

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট গ্রহণ চলছে

news-image

বিনোদন প্রতিবেদক : চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৯টায়, বিকেল ৫টা পর্যন্ত চলবে। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে লড়ছে তিনটি প্যানেল। নির্বাচনে মোট ২১টি পদে লড়বেন ৫৯ প্রার্থী। ভোটার সংখ্যা ৬২৪ জন। প্যালেন তিনটি হচ্ছে- ওমর সানী-অমিত হাসান, মিশা সওদাগর-জায়েদ খান ও ড্যানি সিডাক-ইলিয়াস কোবরা প্যানেল।

তিন প্যানেলের প্রার্থীরাই বেশ কয়েকদিন ধরে নির্বাচনের প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন। গত ২ এপ্রিল মিশা-জায়েদ খান তাদের প্যানেল পরিচিতি সভা করেছে এফডিসি প্রাঙ্গণে। এরপরের দিন প্যানেল পরিচিতি সভা করে যথাক্রমে ওমর সানী-অমিত হাসান ও ড্যানি সিডাক-ইলিয়াস কোবরা প্যানেল। তবে এবার থাকছেন না গতবারের শিল্পী সমিতির সভাপতি শাকিব খান।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন মনতাজুর রহমান আকবর, নির্বাচন কমিশনার নাজমুল হুদা মিন্টু, পীরজাদা শহিদুল হারুন এবং আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে রয়েছেন নাসিরউদ্দিন দিলু, সদস্য খোরশেদ আলম খসরু এবং শামসুল আলম।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা