,

ভোট দিতে এফডিসিতে অপু বিশ্বাস

news-image

বিনোদন প্রতিবেদক : দীর্ঘদিন পর এফডিসিতে পা রাখলেন অপু বিশ্বাস। শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে আজ সকালে এফডিসিতে যান শাকিবের স্ত্রী ও নায়িকা অপু। শুক্রবার সকাল থেকে এ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। নির্বাচনকে ঘিরে এফডিসি এখন সরগরম।

এর আগের টার্মে স্বামী শাকিব খান ছিলেন শিল্পী সমিতির সভাপতি, এবার তিনি প্রার্থী হননি। তাই অন্য কোন প্রার্থীকেই প্রতিনিধি হিসেবে বেছে নিতে হবে অপুর।

এদিকে দীর্ঘদিন পর অপুকে কাছে পেয়ে সহকর্মীরা ঘিরে ধরেন। নানা প্রশ্ন, গল্পে জমে ওঠে অপুর চারপাশ। অনেকে নির্বাচনের কথা ভুলে সেলফিতে ব্যস্ত হয়ে পড়েন।

সম্প্রতি বেসরকারি টেলিভিশন নিউজটোয়েন্টিফোরে অপু উপস্থিত হন সন্তান আব্রাহামকে নিয়ে। অপুর এই উপস্থিতি সবাইকে চমকে দেয়। অপু তখন দাবি করেন এ সন্তান শাকিব খানের। আর তাদের বিয়ে হয়েছে নয় বছর আগে। এরপর থেকেই এই শিল্পী আলোচনায় ছিলেন। দীর্ঘদিন সবকিছু থেকে নিজেকে আড়াল করে রাখলেও আজ নির্বাচনের দিনে ছুটে যান প্রাণের জায়গা এফডিসিতে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা