,

মাছ ধরা ট্রলারসহ ১৪ জেলে অপহরণ, গুলিবিদ্ধ ১

news-image

পটুয়াখালী প্রতিনিধি : সোনারচর সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরা ট্রলারে গণডাকাতির ঘটনায় এক মাঝি গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। আজ শুক্রবার সকাল ৬টার দিকে মাছ ধরার ট্রলারে ডাকাতি শুরু হয় বলে জানিয়েছে কুয়াকাটার আলীপুর মৎস্য ব্যবসায়ী ট্রলার মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা।

ডাকাতরা এফ বি জসিম নামের একটি ট্রলারসহ ১৪ জেলেকে অপহরণ করে নিয়ে যায়। জসিম নামের ওই ট্রলারের মাঝি কালামকে গুলিবিদ্ধ অবস্থায় এফ বি ফয়সাল নামের একটি ট্রলারে তুলে দিয়েছে ডাকাতরা। গুলিবিদ্ধ মাঝিকে প্রথমে কুয়াকাটার একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়।

ব্যবসায়ী সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা জানান, সকালে রাঙ্গাবালী উপজেলা সংলগ্ন বঙ্গোপসাগরের সোনারচর পয়েন্টে শতাধিক ট্রলারে জেলেরা মাছ আহরণ করছিল। এমন সময় হঠাৎ এফবি জসিম, এফবি ফয়সালসহ কয়েকটি ট্রলারে গণডাকাতি শুরু করে ট্রলারে থাকা মালামাল লুট করে নেয় দুর্বৃত্তরা। এসময় জসিম ট্রলারের মাঝি কালাম গুলিবিদ্ধ হন। শেষ খবর পাওয়া পর্যন্ত ডাকাতি চলছে বলে জানা গেছে।

র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের অধিনায়ক মো. সুরত আলম দাবি করেছেন, তিনি বিষয়টি জানেন না।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা