,

ভারতের নতুন জার্সি

news-image

 

স্পোর্টস ডেস্ক :জার্সির রং আগের মতো আকাশী থাকছে ভারতীয় জাতীয় ক্রিকেট দলের। তবে এবার তাদের দলের টাইটেল স্পন্সর হয়েছে বহুজাতিক মোবাইল ফোন প্রতিষ্ঠান অপ্পো। ৫ বছরের জন্য ১০৭৯ কোটি রুপিতে ভারতীয় দলের পৃষ্ঠপোষণ করবে প্রতিষ্ঠানটি। চুক্তি অনুযায়ী প্রতিটি দ্বিপক্ষীয় ম্যাচের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডকে ৪.৬১ কোটি টাকা দেবে অপ্পো। অন্যদিকে আইসিসি আয়োজিত টুর্নামেন্টে ভারতের প্রতি ম্যাচে এই স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা দেবে ১.৫৬ কোটি টাকা। মুম্বাইয়ে ভারতীয় ক্রিকেট দলের নতুন এই জার্সি উন্মোচিত হয়েছে। অনেক আগ থেকেই নীল রংয়ের জার্সি গায়ে জড়িয়েছেন কোহলি ও তার আগের ক্রিকেটাররা। তবে টিম ম্যানেজম্যান্ট সব সময় খেলার দিকেই মন দিয়ে থাকেন, জার্সির দিকে না।

২০২২ সালের মধ্যে ২৫৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে ভারত। তার মধ্যে রয়েছে ৬২টি টেস্ট, ১৫২টি ওয়ানডে ও ৪৫টি টি-টোয়েন্টি ম্যাচ। এর মধ্যে রয়েছে ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ, পরের বছর অর্থাৎ ২০২০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই সময়ের মধ্যে ভারতে ১৪টি সিরিজে খেলবেন কোহলিরা আর দেশের বাইরে খেলবেন ২০টি সিরিজ। এই সবগুলো ম্যাচে কোহলির গায়ে শোভা পাবে অপ্পোর জার্সি।

এর আগে কয়েক মাস আগে ভারতীয় বোর্ডের সঙ্গে সুপ্রিম কোর্টের বিবাদের জেরে টাইটেল স্পন্সর হতে নাম সরিয়ে নেয় স্টার। এরপরই নতুন স্পন্সরের খোঁজে নেমে পড়ে বিসিসিআই। ফলে গত ১ এপ্রিল ভারতীয় ক্রিকেট দলের পৃষ্ঠপোষকতা পায় অপ্পো। এর আগে ২০১৩ সালে সাহারা গ্রুপের কাছ থেকে ভারতীয় জাতীয় দলের পৃষ্ঠপোষকতার দায়িত্ব পায় স্টার।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা