,

সৌদি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন: ইরান

news-image

আন্তর্জাতিক ডেস্ক :সন্ত্রাসবাদ ও উগ্রবাদের প্রতি সৌদি সমর্থনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের কাছে লেখা এক চিঠিতে এই আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত গোলাম-আলী খোশরো।

তিনি লিখেছেন, “মধ্যপ্রাচ্যসহ বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ ও উগ্রবাদের প্রতি বেপরোয়া সমর্থন বন্ধ করতে সৌদি আরবকে বাধ্য করা এখন আন্তর্জাতিক সমাজের জন্য অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে।” খোশরো বলেন, সৌদি উপ যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের ইরান বিরোধী ‘বেআইনি ও উস্কানিমূলক’ বক্তব্য সত্ত্বেও আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার স্বার্থে রিয়াদের সঙ্গে এখনো আলোচনায় বসতে রাজি আছে তেহরান।

এর আগে গতকাল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চলমান সংকটগুলো কাটিয়ে উঠে মুসলিম বিশ্বে ঐক্য ও সংহতি প্রতিষ্ঠাকে ইরান সর্বোচ্চ গুরুত্ব দেয়। কিন্তু সৌদি আরব ঠিক তার উল্টো নীতি গ্রহণ করেছে। তিনি বলেন, সৌদি-সমর্থিত ওহাবি মতবাদ থেকে সৃষ্ট তাকফিরি সন্ত্রাসবাদ মধ্যপ্রাচ্যের চলমান সংকটের প্রধান কারণ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে