,

দলকে বিজয়ের স্বার্থে বি‌ভেদ নয় ঐক্যবদ্ধ থাকুন

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক, সড়ক ও পরিবহণ মন্ত্রী ওবাইদুল কা‌দের সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নেতাদের আহ্বান ক‌রে ব‌লেন, আগামী নির্বাচনে দলকে বিজয়ী করার স্বার্থে ‌কোন বি‌ভেদ নয় ঐক্যবদ্ধ থাকুন তাহ‌লে দলকে এগিয়ে নেওয়া সহজ হ‌বে।

বৃহস্পতিবার ধানমন্ডীস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে এ জেলার নেতাদের বৈঠক হয়। বৈঠকে তি‌নি এ কথা ব‌লেন।

জানাগেছে, বৈঠকে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক একে অপরের বিরুদ্ধে বিরোধীতা করছিলেন। এ সময় ওবায়দুল কাদের তাদের থামিয়ে দিয়ে বলেন, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি এবং বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকুন। সংগঠনকে শক্তিশালী করুন।

বৈঠকে সিদ্ধান্ত হয় ওবায়দুল কাদেরের উপস্থিতিতে সাতক্ষীরায় একটি প্রতিনিধি সভা হবে। সেখানে জেলা-উপজেলার নেতারা উপস্থিত থাকবেন। সভার দিনক্ষণ শিগগিরই চূড়ান্ত করা হবে। অন্যদিকে আগামী ২১ মে সাতক্ষীরা জেলা ও উপজেলা নেতাদের সঙ্গে ঢাকায় এক বৈঠক হবে। বৈঠকে উপস্থিত থাকবেন খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

বৈঠকে উপস্থিত ছিলেন আব্দুর রহমান, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এস এম কামাল হোসেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি এম মনসুর আহমেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সংসদ সদস্য আ,ফ,ম রুহুল হক, মোস্তাক আহমেদ রবি প্রমুখ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে