,

সিরিয়ায় নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠায় তিন দেশের চুক্তি

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠায় সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে প্রধান তিন মধ্যস্থতাকারী দেশ ইরান, রাশিয়া ও তুরস্ক। কাজাখস্তানের রাজধানী আস্তানায় সিরিয়া বিষয়ক চতুর্থ দফা শান্তি আলোচনা শেষে বৃহস্পতিবার এ চুক্তি স্বাক্ষরিত হয়।

বুধবার সিরিয়ার উত্তর, মধ্য ও দক্ষিণের চারটি অঞ্চলে নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার প্রস্তাব দেয় রাশিয়া। এসব অঞ্চলে সিরিয়ার সরকারি সেনা ও বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীদের মধ্যে তুমুল সংঘর্ষ চলছে। প্রস্তাবে অবিলম্বে এসব সংঘর্ষ বন্ধ করে শরণার্থীদেরকে তাদের ঘরবাড়িতে ফিরে আসার নিরাপদ সুযোগ করে দেওয়ার আহ্বান জানানো হয়।

বৃহস্পতিবার নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার চুক্তি সই হওয়ার পর বিদ্রোহীদের প্রতিনিধিরা প্রস্তাবটির বিরোধিতা করে সম্মেলনকক্ষ ত্যাগ করেন। বিদ্রোহী নেতা ওসামা আবু যাইদ দাবি করেন, নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা হলে সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা হুমকির মুখে পড়বে । তাই তারা এটি মেনে নেবেন না।

জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধি স্টিফেন ডি মিস্তুরা সিরিয়ায় নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার বিষয়টিকে স্বাগত জানিয়ে বলেছেন, দেশটির সংঘাত নিরসনের লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ ইতিবাচক পদক্ষেপ।

জাতিসংঘের মহাসচিব অ্যান্টেনিও গুতেরেস এর আগে বলেছিলেন, নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার প্রস্তাবে তিনি উৎসাহিত বোধ করছেন। তবে এটি যেন সিরিয়ার বাসিন্দাদের জীবনের মানোন্নয়নের জন্য সে ব্যাপারে তিনি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

দু’দিনের বৈঠক শেষে কাজাখ পররাষ্ট্রমন্ত্রী কাইরাত আবদ্রাখামানভ জানিয়েছেন, সিরিয়া বিষয়ক পঞ্চম আস্তানা বৈঠক মধ্য-জুলাইয়ে অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে