,

আজ থেকে ১১ মে পর্যন্ত ফল পুনঃনিরীক্ষণের আবেদন

news-image

 

নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে ২০১৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল। প্রকাশিত ফলাফলে সন্তুষ্ট হতে না পারা শিক্ষার্থীরা বরাবরের মতো ফল পুনঃনিরীক্ষণের আবেদন করার সুযোগ পাচ্ছে। আজ ৫ মে থেকে ১১ মে পর্যন্ত শুধু টেলিটক মোবাইল থেকে পুনঃনিরীক্ষণের এ আবেদন করা যাবে। আবেদন করতে RSC লিখে একটি স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর (যেমন ঢাকা বোর্ডের ক্ষেত্রে DHA) লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে বিষয় কোড লিখে পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে আবেদন বাবদ কত টাকা কাটা হবে তা জানিয়ে একটি পিন নম্বর দেয়া হবে। আবেদন করতে ইচ্ছুক হলে RSC লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে পিন নম্বরটি লিখে স্পেস দিয়ে যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। প্রতি বিষয় এবং প্রতিটি পত্রের জন্য ১২৫ টাকা করে ফি কাটা হবে। যেসব বিষয়ে দুটি পত্র (যেমন- বাংলা, ইংরেজি) রয়েছে সেসব বিষয়ে একটি বিষয় কোডের বিপরীতে দুটি পত্রের জন্য আবেদন হিসেবে গণ্য হবে এবং ফি হিসেবে ২৫০ টাকা কেটে নেয়া হবে। একই এসএমএসের মাধ্যমে একাধিক বিষয়ের আবেদন করা যাবে। সেক্ষেত্রে বিষয় কোড পর্যায়ক্রমে কমা (,) দিয়ে লিখতে হবে।

অনেক অভিভাবক ও শিক্ষার্থী ফল পুনঃনিরীক্ষণের জন্য স্বশরীরে বোর্ডে আবেদনপত্র জমা দিতে চান। যা মোটেই গ্রহণযোগ্য নয়। বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রকরা বলেন, মোবাইলে এসএমএস’র মাধ্যমে আবেদন ব্যতীত অন্য কোন মাধ্যমে ফল পুনঃনিরীক্ষণের আবেদন করার সুযোগ নেই।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা