,

আজ স্যাটেলাইট যুগে ঢুকছে বাংলাদেশ

news-image

 

নিজস্ব প্রতিবেদক : বহুল প্রতীক্ষিত দক্ষিণ এশীয় স্যাটেলাইট আজ শুক্রবার উৎক্ষেপণ করা হবে। এর মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মহাকাশ ও টেলিযোগাযোগ খাতে এক নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে। মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণের পর দক্ষিণ এশিয়ার ৭টি দেশের শীর্ষ নেতারা তাদের নিজ নিজ দেশ থেকে একটি ভিডিও কনফারেন্সে যোগ দেবেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সন্ধ্যায় গণভবন থেকে এই ভিডিও কনফারেন্সে যোগ দেবেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেবেন। পাশাপাশি আফগানিস্তান, শ্রীলংকা, মালদ্বীপ, নেপাল এবং ভুটানের রাষ্ট্র প্রধানরা তাদের নিজ নিজ দেশ থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেবেন।

এ স্যাটেলাইটের নাম দেয়া হয়েছে ‘জিএসএটি-০৯’। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (আইএসআরও) এটি তৈরি করেছে। এ স্যাটেলাইট দক্ষিণ এশিয়ার দেশগুলোকে ঘনিষ্ঠ করবে বলে আশা করা হচ্ছে।

স্যাটেলাইটটির ওজন দুই হাজার ২৩০ কেজি। এটি নির্মাণে ৩ বছর সময় লেগেছে। এই স্যাটেলাইট এসব দেশের মধ্যে টেলিযোগাযোগ, টেলি-মেডিসিন, টেলি-এডুকেশন এবং অন্যান্যের খাতে দ্রুত সেবা প্রদানে অবদান রাখবে।

তথ্য উপাত্ত প্রদানের মাধ্যমে স্যাটেলাইটটি পানি সংরক্ষণ উদ্যোগ, আবহাওয়া বার্তা এবং প্রাকৃতিক দুর্যোগের সতর্ক বার্তা পাঠাতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

এরআগে ২০১৪ সালে কাঠমান্ডু সার্ক সম্মেলনে দক্ষিণ এশীয় স্যাটেলাইটের কথা ঘোষণা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু পরে এই প্রকল্পে বাংলাদেশসহ অন্য দেশগুলো যোগ দিলেও এ প্রকল্পে থাকতে রাজি হয়নি পাকিস্তান।

আইআরএসওর চেয়ারম্যান এএস কিরণ কুমার জানান, দক্ষিণ এশীয় স্যাটেলাইটের নকশা করতে লেগেছে ১২ বছরেরও বেশি। শুরুতে এর নাম `সার্ক স্যাটেলাইট` থাকলেও পাকিস্তান যুক্ত না হওয়ায় নাম পরিবর্তন করে দক্ষিণ এশীয় স্যাটেলাইট করা হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা