,

ওজন কমিয়ে ভারত ছাড়লেন ইমান

news-image

রয়টার্স : বিশ্বের সবচেয়ে ওজনদার মানুষ হিসেবে পরিচিত পাওয়া মিসরের ইমান আহমেদ ভারতের হাসপাতাল ছেড়ে গেছেন। ৩০০ কেজিরও বেশি ওজন কমিয়ে আজ বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি গেছেন তিনি।

ইমান ২৫ বছর ধরে হাঁটতে পারেন না। মুম্বাইয়ের সাইফি হাসপাতালে চিকিৎসক মুফাজ্জল লাকদাওয়ালার অধীনে তাঁর বেশ কয়েকবার অস্ত্রোপচার হয়। তিনি একটি ব্লগ লিখেছেন, হাঁটার জন্য তাঁর আরো অস্ত্রোপচার প্রয়োজন।

চিকিৎসক বলেন, এখন ইমানের ওজন ২০০ কেজির নিচে। তিনি ইমানের ভালো জীবন ও ওজন কমাতে চেয়েছিলেন, এতে সফল হয়েছেন।

মুফাজ্জল লেখেন, ‘তার হাড়ের গঠন খুব খারাপ। অনেক বছর ব্যবহার না করার ফলে জটিল এ অবস্থা হয়েছে। নিতম্ব ও হাঁটু সোজা করতে তাঁর বেশ কিছু অস্ত্রোপচার করতে হবে।’

ভারতের সংবাদমাধ্যম জানিয়েছে, ইমানের পরিবার তাঁর চিকিৎসা নিয়ে খুশি নয়। হাসপাতালের কর্মকর্তাদের সঙ্গে তাদের মতপার্থক্য হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা