,

মেসির জন্য সুখবর!

news-image

স্পোর্টস ডেস্ক : চিলির বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন ম্যাচে আর্জেন্টিনার মাথায় আকাশ ভেঙে পড়েছিল৷সেই ম্যাচে লাইন্সম্যানকে কটু কথা বলায় চার ম্যাচ নির্বাসিত হন দলের মহাতারকা লিওনেল মেসি৷এর ফলে বলিভিয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ ম্যাচে মেসিহীন আর্জেন্টিনাই নেমেছিল৷লিওকে ছাড়া দু’গোলে হেরে যায় নীল-সাদা জার্সিধারীরা৷

মেসি তার শাস্তি কমানোর আবেদন করেছিল ফিফার কাছে৷ বৃহস্পতিবার মেসির ভিডিও রেকর্ড শুনেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা৷কিন্তু এখনই কোনো সিদ্ধান্তে আসছে না ফিফা৷এব্যাপারে কিছুটা সময় নেবে তারা৷এমনটাই খবর৷আর্জেন্টিনা এরপর প্রাক-বিশ্বকাপের তিনটি ম্যাচে উরুগুয়ে, প্যারাগুয়ে আর ভেনেজুয়েলার বিরুদ্ধে নামবে৷সেক্ষেত্রে মেসির নির্বাসন না-উঠলে গুরুতর সমস্যায় পড়বে আর্জেন্টিনা৷

লাতিন আমেরিকা গ্রুপের যা অবস্থা তাতে মেসিরা ১৩ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকলেও ষষ্ঠ স্থানে থাকা চিলির থেকে মাত্র দু’পয়েন্টে এগিয়ে মেসিরা৷কলম্বিয়া (২১ পয়েন্ট) ও ইকুয়েডরও (২০ পয়েন্ট) ঘাড়ে নিঃশ্বাস ফেলছে।

প্রথম চারে থাকা টিমগুলি সরাসরি রাশিয়ায় বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ ছাড়পত্র পাবে ও পঞ্চমস্থানে থাকা টিমকে অন্য মহাদেশের টিমের সঙ্গে প্লে-অফের মাধ্যমে যোগ্যতা অর্জন করতে হবে৷এখন মেসির শাস্তি কমার অপেক্ষায় আর্জেন্টিনা৷

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা