,

ফেল করে ছাত্রীর আত্মহত্যা, বাঁচাতে গিয়ে খালারও মৃত্যু

news-image

 

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে আজ এক যোগে প্রকাশিত হয়েছে এসএসসি ও সমমানের ফলাফল। এতে কেউ পাস করেছে আবার কেউ ফেলও করেছে। কেউ পাশ করবে,কেই ফেল করবে। এটাই তো বাস্তবতা। কিন্তু এই বাস্তবতাটাই কেউ কেউ মেনে নিতে পারে না। তেমনি এক ঘটনা ঘটলো জামালপুরে।

জানা গেছে, জামালপুরের ইসলামপুর উপজেলায় এসএসসি পরীক্ষায় ফেল এক ছাত্রী ট্রেনের নিচে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মারা গেছে অন্তঃসত্ত্বা খালাও।

বৃহস্পতিবার দুপুরে এসএসসির ফলাফল প্রকাশের পর উপজেলার টংগের আলগায় এ ঘটনা ঘটে।

ওই ছাত্রীর নাম শারমীন আক্তার। সে ইসলামপুরের শহীদ জেনারেল খালেদ মোশাররফ বীর উত্তম গার্লস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিল। শারমীন উপজেলার হাড়িয়াবাড়ী গ্রামের আব্দুস সালামের কন্যা। সে নানা আব্দুল লতিফের বাড়িতে থেকে লেখাপড়া করতো।

শারমীনের স্কুলের অধ্যক্ষ আব্দুল খালেক আকন্দ জানান, সে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হয়। বৃহস্পতিবার দুপুরে ফল প্রকাশের পর শারমীন দেওয়াগঞ্জ থেকে ঢাকাগামী আন্তঃনগর তিস্তা ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে।

অধ্যক্ষ আরও বলেন, ভাগ্নি শারমীনকে বাঁচানোর চেষ্টাকালে তার অন্তঃসত্ত্বা খালা শুকতারা বেগম নিজেও ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের