,

সর্বোচ্চ আয়ের সিনেমা ‘বাহুবলি-টু’

news-image

 

বিনোদন ডেস্ক : গত ২৮ এপ্রিল মুক্তি পায় চলতি বছরের বহুল প্রতীক্ষিত সিনেমা বাহুবলি-দ্য কনক্লুশন বাবাহুবলি-টু। মুক্তির পর থেকেই একের পর এক রকর্ড ভেঙে চলেছে এসএস রাজামৌলি পরিচালিত সিনেমাটি। এবার পিকে, দঙ্গল সিনেমাকে পেছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশি আয়ের সিনেমার তালিকায় শীর্ষে উঠে এসেছে বাহুবলি-দ্য কনক্লুশন।

বক্সঅফিসইন্ডিয়া ডটকমের বরাত দিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, মুক্তির মাত্র ছয় দিনে ভারত ও ভারতের বাইরে ৭৯২ কোটি রুপি আয় করেছে প্রভাস ও রানা দাগ্গুবতি অভিনীত সিনেমা বাহুবলি-দ্য কনক্লুশন। এর মধ্যে শুধু হিন্দি সংস্করণে সিনেমাটি আয় করেছে ৩৭৫ কোটি রুপি।

প্রায় ৯ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পায় বাহুবলি-দ্য কনক্লুশন। যা ভারতীয় সিনেমার ক্ষেত্রে সর্বোচ্চ। এছাড়া জাপানিজ ও চাইনিজ ভাষায় ডাবিং করে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতারা। আরকা প্রোডাকশনের প্রযোজনায় সিনেমাটিতে প্রভাস, রানা দাগ্গুবতি ছাড়াও অভিনয় করেছেন- আনুশকা শেঠি, তামান্না ভাটিয়া, রামায়া কৃষ্ণা, সত্যরাজ, নাসের প্রমুখ।

এদিকে বাহুবলি সিনেমার মাধ্যমে রাতারাতি তারকা খ্যাতি পান প্রভাস। এ অভিনেতার পরবর্তী সিনেমা সাহো। ইউভি ক্রিয়েশন্সের প্রযোজনায় সিনেমাটি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় নির্মিত হবে। আগামী বছর মুক্তি পাবে সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে