,

১৪ প্রেক্ষাগৃহে ইমন-উর্বশী

news-image

 

বিনোদন প্রতিবেদক : ‘লালটিপ’খ্যাত নির্মাতা স্বপন আহমেদ নির্মাণ করেছেন ‘পরবাসিনী’ শিরোনামের সিনেমা। আগামীকাল (৫ মে) প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন মডেল ও অভিনেতা ইমন ও বলিউড অভিনেত্রী উর্বশী রাওটেলা।

রেগ এন্টারটেইনমেন্ট ও ইমপ্রেস টেলিফিল্মস প্রযোজিত এ সিনেমাটি ঢাকার বসুন্ধরা সিটির সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার, শ্যামলী, বলাকা, আনন্দ, মিনি গুলশান সিনেমা হলে মুক্তি পাবে। এছাড়া ঢাকার বাহিরে পূরবী (ময়মনসিংহ), কেয়া(টাঙ্গাইল), কল্লোল(মধুপুর), সংগীতা(খুলনা), লিবার্টি(খুলনা), বিজিবি(সিলেট)সহ সর্বমোট ১৪টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাচ্ছে বলে নির্মাতা সূত্রে জানা যায়।

ইমন-উর্বশী ছাড়াও এতে আরো অভিনয় করেছেন-বাংলাদেশের অপ্সরা আলী, চাষী আলম, কাজী উজ্জল, সোহেল খান, দাউদ হোসেন রনি। কলকাতার সব্যসাচী চক্রবর্তী, জুন মালিয়া, রিত মজুমদার, রবি রঞ্জন মৈত্র, এ ছাড়া ফ্রান্স, আমেরিকার শিল্পীসহ মোট ষোলটি দেশের শিল্পী অভিনয় করেছেন এ সিনেমায়। সিনেমাটির নির্মাতা সূত্রে এসব তথ্য জানা যায়।

‘পরবাসিনী’ সিনেমাটির কাজ শুরু হয় ২০১২ সালে। সিনেমাটির শুটিংয়ের কাজ অনেক আগে শেষ হলেও ভিএফএক্স-এর কাজের জন্য এতটা সময় অপেক্ষা করতে হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা স্বপন আহমেদ।

তিনি আরো জানান, বাংলাদেশ, ভারতের কলকাতা-মুম্বাই, ফ্রান্স, সুইজারল্যান্ড, বেলজিয়াম, নেদারল্যান্ড, হল্যান্ড, জার্মানি, জাপানসহ মোট দশটি দেশে সিনেমাটির শুটিং হয়েছে।

‘পরবাসিনী’সিনেমার গানগুলো লিখেছেন- সৃজাতো, জাহিদ আকবর, জনি হক, রবিউল ইসলাম জীবন ও স্বপন আহমেদ। সুর ও সংগীত পরিচালনায় ইবরার টিপু, আরিফ রানা, মুম্বাইয়ের ডিজে একেএস ও কলকাতার বিনিত রঞ্জন মিত্র। গান গেয়েছেন- রুপংকর, সুকন্যা, কনা, পড়শী, এলিটা, তিশমা, ইবরার টিপু, তানভীর তারেক, পারভেজ ও আরিফ রানা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে