সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৯৩টি শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল

news-image

অনলাইন ডেস্ক : এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা ৪০টি বেড়েছে। একই সঙ্গে শতভাগ পাস শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ২ হাজার ৪৬৮টি কমেছে। এবার ৯৩টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেনি, গত বছর শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫৩টি।

অপরদিকে এবার শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা ২ হাজার ২৬৬টি। গত বছর ৪ হাজার ৭৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানের সবাই পাস করেছিল।

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন।

এবার ৩ হাজার ৩০৩টি কেন্দ্রের মাধ্যমে ২৮ হাজার ৩৫৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে।

গত কয়েক বছরের মতো এবারো আট বোর্ডের মধ্যে শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা রাজশাহী বোর্ডে সর্বোচ্চ। এ বোর্ডের শতভাগ পাশ প্রতিষ্ঠানের সংখ্যা ৪২৯টি। এর পরের অবস্থানে রয়েছে ঢাকা বোর্ডে। এ বোর্ডের ৩৫৪টি শিক্ষা প্রতিষ্ঠানের সবাই পাস করেছে।

এছাড়া শতভাগ পাস বিদ্যালয়ের সংখ্যা যশোর বোর্ডে ১৫০, কুমিল্লা বোর্ডে ১৪, চট্টগ্রাম বোর্ডে ৫৬, বরিশাল বোর্ডে ৮৭, সিলেট বোর্ডে ৩৭ ও দিনাজপুর বোর্ডে ১৬৬টি।

এছাড়া মাদরাসা শিক্ষা বোর্ডের ৮০৯টি শিক্ষা প্রতিষ্ঠানের সবাই পাস করেছে। কারিগরি বোর্ডে শতভাগ পাস বিদ্যালয়ের সংখ্যা ১৬৪টি।

এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ঢাকা, কুমিল্লা, যশোর বরিশাল বোর্ডে ২টি করে শূন্য পাস বিদ্যালয় রয়েছে। রাজশাহী, চট্টগ্রাম, ও দিনাজপুর বোর্ডে একটি করে বিদ্যালয়ের কেউ পাস করতে পারেনি।

মাদ্রাসা বোর্ডের ৮২টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেনি। কারিগরি বোর্ডে কোন শূন্য পাস প্রতিষ্ঠান নেই।

এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় দশ বোর্ডে গড় পাসের হার ৮০ দশমিক ৩৫ শতাংশ। এরমধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৮১ দশমিক ২১ শতাংশ, মাদরাসা বোর্ডে পাসের হার ৭৬ দশমিক ২০ ও কারিগরি বোর্ডে ৭৮ দশমিক ৬৯ শতাংশ।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট