,

আবারও চরম অসম্মানিত হতে হলো ধোনিকে!

news-image

স্পোর্টস ডেস্ক : এই ধোনিই কিনা ভারতের সর্বকালের সেরা অধিনায়কদের অন্যতম। দুটি বিশ্বকাপ জয়ী অধিনায়ক তিনি। কিন্তু চলতি আইপিএলে পুনে মালিকদের কাছে ধোনির অসম্মানিত হওয়ার ট্র্যাডিশন অব্যাহত আছে। প্রথমে ধোনির কাছ থেকে নেতৃত্ব কেড়ে নিয়েছিলেন পুনে ফ্র্যাঞ্চাইজির মালিক গোয়েঙ্কারা। তার পর স্টিভ স্মিথকে ‘জঙ্গলের রাজা’ বলে ধোনিকে কটাক্ষ করে প্রবল সমালোচনার মুখে পড়েছিলেন পুনে মালিক সঞ্জীব গোয়েঙ্কার ভাই হর্ষ গোয়েঙ্কা। পরে সমালোচনার মুখে পড়ে সাময়িকভাবে ধোনি স্তুতিতে মেতেছিলেন তিনি। তবে তিনি যে ধোনিকে অসম্মান করার রাস্তা থেকে সরে আসছেন না সহজে তা ফের প্রমাণ হয়ে গেল।

বুধবার ইডেনে কেকেআরের বিপক্ষে ৯ বলে ৫ রান করেন ধোনি। তার আগের ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষেও স্বরূপে দেখা যায়নি ধোনিকে। কিংসদের বিপক্ষে ধোনির অবদান ছিল ১১ বলে ৫ রান। তারপরই ধোনিকে ইংগিত করে হর্ষ গোয়েঙ্কা একটি টুইট করেন, যা জন্ম দিয়েছে নয়া বিতর্কের।

সেই টুইটে একটি পরিসংখ্যান পেশ করেন তিনি, যাতে দেখা যায় স্ট্রাইক রেট সহ রান সংগ্রহের তালিকায় ধোনি বেশ পিছিয়ে রয়েছে দলের বাকি ব্যাটসম্যানদের থেকে। সেই পরিসংখ্যানের নিচেই হর্ষের টুইট, ‘এখন পর্যন্ত পুনের ব্যাটিং পরিসংখ্যান: যাতে মনোজ তিওয়ারি, রাহানে, ড্যান ক্রিশ্চিয়ানের স্ট্রাইক রেট বাকিদের থেকে বেশি। ‘

এখানেই ক্ষান্ত হননি হর্ষ। বুধবার ইডেন মেতেছিল পুনের উঠতি তারকা ক্রিকেটার রাহুল ত্রিপাঠীর দুর্দান্ত ইনিংসে। ৫২ বলে ৯৩ রান করে একাই পুনের জয় হাসিল করে নেন। ষষ্ঠ জয় পেয়ে প্লে অফে ওঠা কার্যত নিশ্চিত করে নিয়েছে পুনে ইডেনেই। তারপরেই হর্ষের ব্যাঙ্গাত্মক টুইট ছিল, “পুনের সবচেয়ে ভালো ব্যাপার হলো, প্রত্যেক ম্যাচেই একজন করে নতুন তারকার জন্ম হয়। ত্রিপাঠী, স্টোকস, স্মিথ, তাহির- ঠিক সময় ফর্মের চূড়ায় অবস্থান করেন। ‘

তাৎপর্যপূর্ণভাবে তিনি স্বেচ্ছায় ধোনির নামও করেননি টুইটে। অথচ সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে বিধ্বংসী ধোনি ৩৪ বলে ৬১ রান করে একাই হারের মুখ থেকে দলের জয় ছিনিয়ে এনেছিলেন। সেই ধোনির নামই ব্রাত্য থেকে গেল হর্ষের টুইটে। কিছুদিন আগেই চেন্নাই সুপার কিংসের হেলমেট ও জার্সি পরে ধোনির হয়ে ‘জবাব’ দিয়েছিলেন তার স্ত্রী সাক্ষী। এবার হর্ষকে মুখ বন্ধ রাখার জন্য তার ভক্তরা কী করে সেটাই দেখার বিষয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে