,

নাসিরনগরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১১ জন পাসের হার-৪৪.১৯

news-image

আকতার হোসেন ভুইয়া , নাসিরনগর : আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিক ফলাফলে নাসিরনগর উপজেলায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১১ জন। উপজেলার এসএসসির ফলাফলে শতকরা পাসের হার ৪৪.১৯%। নাসিরনগরে এসএসসি পরীক্ষায় মোট ১৮টি বিদ্যালয় থেকে ২১৯৫জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এরমধ্যে পাস করেছে ৯৭৮ জন জিপিএ-৫ পেয়েছে ১১ জন। ১৮টি বিদ্যালয় মধ্যে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ে ৭ জন , গোর্কণ সৈয়দ ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয়ে ১ জন,কুন্ডা উচ্চ বিদ্যালয়ে ২ জন ও চাতলপাড় ওয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ১ জন জিপিএ-৫ পেয়েছে। এদিকে এসএসসি পরীক্ষায় নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ে ৭ জন জিপিএ-৫ পেয়েছে ও পাসের হারে চাপরতলা সৈয়দ কামরুজ্জামান উচ্চ বিদ্যালয় ৮৬.২৭% পেয়ে উপজেলায় শীর্ষে রয়েছেন। এছাড়া দাখিল পরীক্ষায় ৬ টি মাদ্রাসা থেকে ২৩৬ জন অংশগ্রহন করে ১২৭ জন উর্ত্তীণ হয়েছে।তবে কোন মাদ্রাসা থেকে জিপিএ-৫ পয়নি। শতকরা পাসের হার ৫৩.৬১%। এদিকে উপজেলার একমাত্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৩২ জন পরীক্ষায় অংশগ্রহন করে ১৪ জন উর্ত্তীণ হলেও এ বিদ্যালয় থেকে কেউ জিপিএ-৫ পায়নি। এনিয়ে অভিভাবক মহলে বিরাজ করছে চাপা ক্ষোভ। নাসিরনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাকছুদুর রহমান জানান, বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতার পাশাপাশি নতুন পদ্ধতিতে পরীক্ষা হওয়ায় অধিকাংশ বিদ্যালয়ের পাসের হার কম গেছে।

 

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা