,

শিক্ষার্থী সচেতনতায় ওসির ব্যতিক্রমী উদ্যোগ

news-image

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের সামাজিক সমস্যা সম্পর্কে সচেতন করতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান। শহরের প্রতিটি বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মাদক, বাল্য বিয়ে ও ইভটিজিংসহ নানা বিষয়ে সচেতনামূলক সভা করার কর্মসূচি হাতে নিয়েছেন তিনি। কর্মসূচির প্রথম দিনে বুধবার দুপুর ১২টায় শহরের নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের হলরুমে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সভায় ওসির পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়। এসময় মাদকের কুফল তুলে ধরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ওসি মো. মঈনুর রহমান বলেন, বর্তমান সমজে মাদক প্রধান সমস্যা। একজন মাদকসেবী শুধু নিজের জীবনই নয় বরং তার পরিবারের বাকি সদস্যদের জীবনও ধ্বংস করে। তাই মাদকের বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে। মাদকসেবী কিংবা ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থান নিয়েছে। বাল্য বিবাহ নিয়ে ওসি বলেন, যদি প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে কোনো মেয়ের অভিভাবক জোরপূর্বক বাল্য বিয়ে দিতে চান তাহলে সর্বপ্রথম তাকেই প্রতিবাদ করতে হবে। এতে কাজ না হলে পুলিশকে জানাতে হবে। পুলিশ সঙ্গে সঙ্গে ওই বাল্য বিয়ে বন্ধে কার্যকরী উদ্যোগ নেবে। এছাড়াও ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের একত্রিত হওয়ার আহ্বান জানিয়ে ওসি বলেন, অনেক মেয়েরাই ইভটিজিংয়ের শিকার হচ্ছে। কিন্তু তারা ভয়ে মুখ খোলে না। এক্ষেত্রে সকল শিক্ষার্থীদেরকে ইভটিজিংয়ের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলতে হবে। পাশাপাশি পুলিশও এই সমস্যা সমাধানে এগিয়ে আসবে। এজন্য ভয় না পেয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সব শিক্ষার্থীর প্রতি আহ্বান জানান তিনি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মুহম্মদ মোসা, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আমান উল্লাহ্ ও সহকারী শিক্ষক মো. আবুল হোছ্ছাম মিন্টু।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা