,

দেশে ফিরলেন মোস্তাফিজ : ইংল্যান্ড যাচ্ছেন শুক্রবার

news-image

স্পোর্টস ডেস্ক : দেশে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। বুধবার বিকাল ৫টায় ঢাকায় ফিরেছেন এই পেস সেনসেশন। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে গত আসরে শিরোপা জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন মোস্তাফিজ।

১৬ উইকেট নিয়ে প্রথম বিদেশী ক্রিকেটার হিসেবে ইমার্জিং ক্রিকেটারের পুরস্কারও জিতে নেন এ প্রতিভাবান পেসার। তবে এবার সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরেছেন তিনি।

ইনজুরি কাটিয়ে দীর্ঘদিন পর ক্রিকেটে ফেরা মোস্তাফিজুর রহমান এবার মাঠে নামার সুযোগ পেয়েছেন কেবল এক ম্যাচে। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলা সেই ম্যাচে ২.৫ ওভার বল করে ৩৪ রান দেন মোস্তাফিজ। খরুচে বোলিংয়ের পাশাপাশি উইকেটহীন থাকায় শেষ পর্যন্ত কপাল পুড়ে কাটার-মাস্টারের। এরপর সানরাইজার্স হায়দরাবাদের মূল একাদশে আর সুযোগ মিলেনি তার।

আইপিএলে হতাশার এক মৌসুম শেষে দেশে ফিরে বিশ্রামে থাকা হচ্ছে না মোস্তাফিজের। কেননা জাতীয় দলের সাথে যোগ দিতে শুক্রবার তাকে উড়াল দিতে হচ্ছে ইংল্যান্ডের উদ্দেশ্য।

প্রসঙ্গত, ত্রিদেশীয় সিরিজ ও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে বর্তমানে ইংল্যান্ডের সাসেক্সে কন্ডিশনিং ক্যাম্প করছে বাংলাদেশ ক্রিকেট দল। জানা গেছে মোস্তাফিজের সাথে ইংল্যান্ড যাওয়ার যাত্রায় সামিল হবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি মর্তুজা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা