,

হাওরে সব এনজিওকে এক বছর ঋণের কিস্তি বন্ধ রাখার অনুরোধ

news-image

নিজস্ব প্রতিবেদক : হাওরাঞ্চলে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় এক বছর বন্ধ রাখতে দেশের ছোট-বড় সব এনজিও’র প্রতি অনুরোধ জানিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৪ মে) সচিবালয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর এই অনুরোধ জানানো হয়েছে। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বৈঠক শেষে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এই তথ্য জানান।

বৈঠক শেষে বেলা ১২টার দিকে মন্ত্রী জানান, হাওরাঞ্চলে পানি বেড়ে যাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পানি নেমে না যাওয়া পর্যন্ত সহায়তা দেওয়া হবে। আগামী জুলাই পর্যন্ত প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবার ৩০ কেজি করে চাল ও ৫০০ টাকা করে সাহায্য পাবেন।

মন্ত্রী জানান, আগে ৩ লাখ ৩০ লাখ মানুষকে ত্রাণ দেওয়া হতো। এখন আরও ৫০ হাজার জেলে পরিবার এর সঙ্গে যুক্ত হচ্ছে। হাওরে পানি আসার কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে।

পানি নেমে যাওয়ার পর কৃষকদের বিনামূল্যে বীজ সরবরাহ করতে কৃষি মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে বলেও জানান মন্ত্রী।

তিনি আরও জানান, একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের বিদ্যুৎ বিল আদায় এক বছর স্থগিত রাখা যায় কিনা সেব্যাপারে আন্তঃমন্ত্রণালয় পর্যায়ে আলোচনা চলছে। চূড়ান্ত হলে জানানো হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা