,

ইয়াসির ঘূর্ণিতে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে পাকিস্তান

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিসের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে দ্বিতীয়টিতে জয়ের স্বপ্ন দেখছে পাকিস্তান। ফলে স্বাগতিকদের সারাদিনের ব্যাটিং নৈপুণ্য বৃথা গেল শেষ দিকের ব্যাটসম্যানদের দ্রুত সাজঘরে ফেরায়। যদিও ক্রিকেট অনিশ্চিয়তার খেলা, তারপরও দ্বিতীয় ইনিংসে ইয়াসির শাহের ৬ উইকেটে সুবাদে জয় দেখতেই পারে স্বাগতিকরা। আর সেটা হলে প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিসে গিয়ে টেস্ট সিরিজ জয়ের স্বাদ পাবে পাকিস্তান। সর্বশেষ খবর অনুযায়ী টেস্টের চতুর্থ দিন শেষে এক উইকেট হাতে রেখে ১৮৩ রানের লিড নিয়ে দিন শেষ করেছে ক্যারিবীয়রা।

বার্বাডোস টেস্টের প্রথম ইনিংস শেষে ৮১ রানে পিছিয়ে থেকে এক উইকেটে ৪০ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে স্বাগতিকরা। চ্যালেঞ্জিং লিড নেওয়ার লক্ষ্যে দলের ব্যাটিংয়ে সামনে থেকে নেতৃত্ব দেন তরুণ শাই হোপ। ৯০ রানের দায়িত্বশীল ইনিংস উপহার দেন এ উদীয়মান উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

তবে হোপ ফিরে গেলেই আসা যাওয়ার মধ্যে থাকে ক্যারিবীয়রা। ৮ বলে মাত্র ১ রানের বিনিময়ে তিনটি উইকেটের পতন ঘটে। ২৩৫ রানে ইয়াসির শাহের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন হোপ।
স্কোরবোর্ডে কোনো রান যোগ না হতেই পরের ওভারেই ভিশল সিংকে (৩২) ক্লিন বোল্ড করেন পেসার মোহাম্মদ আব্বাস। পরের ওভারে ইয়াসিরের চতুর্থ শিকারে পরিণত হন অধিনায়ক জেসন হোল্ডার (১)। এরপর শেন ডওরিচ (২) ও আলজারি জোসেফকেও (৭) সাজঘরে পাঠান ইয়াসির।

এর আগে, রোস্টন চেজের সেঞ্চুরির ওপর ভর করে ৩১২ রান করে ওয়েস্ট ইন্ডিস। জবাবে আজহার আলীর সেঞ্চুরি ও মিসবাহ উল হকের ৯৯ রানের ওপর ভর করে ৩৯৩ রান করে ৮১ রানের লিড নেয় সফরকারী পাকিস্তান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা