,

ব্রিটিশ এই নারী ৩ রাত বাড়ির বাইরে কাটালেন যে কারণে

news-image

অনলাইন ডেস্ক : ইংল্যান্ডের ওয়ারউইকশয়ারের একটি মার্কেট থেকে ব্রাজিল থেকে আমদানি করা কলা কিনেছিলেন ব্রিটিশ নারী জেমা প্রাইস। এরপর বাসায় নিয়ে খাওয়ার সময় যা ঘটলো তা দেখে তিনি রীতিমত হতবাক। শুধু তাই নয়, এরই জেরে শিশুসহ তিন দিন বাড়ির বাইরে রাত্রিযাপন করতে হয়েছে তাকে। খবর বিবিসির।

শোবার ঘরে তার সাত-মাস বয়সী ঘুমন্ত ছেলে লিও-কে পাশে শুইয়ে রেখে যেইমাত্র তিনি কলাতে দিয়েছেন কামড়, সাথে সাথে সেখান থেকে বেরিয়ে আসে অসংখ্য বাচ্চা মাকড়শা। প্রাইস বলছিলেন, কিলবিল করে মাকড়শাগুলো আমার মুখে আর হাতে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়ে বিছানায় আর লিও’র দোলনায়।

তিনি বলেন, “আমার মনে হয় কলার মধ্যে মা মাকড়শার ডিমের থলে ছিল। আর সেটাই কোনভাবে ভেঙে গিয়েছিল। ”

পরে ওয়ারউইকশায়ারের বন্যপ্রাণী বিভাগের কর্মকর্তারা মিজ প্রাইসকে বলেছিলেন, ওই জাতের মাকড়শার কামড় খেলে তার মৃত্যু হতে পারতো।

এরপর পুলিশ এসে বাড়ি খালি করে। জেমা প্রাইসকে তিন রাত কাটাতে হয় তার মায়ের বাড়িতে। যেখান থেকে কলাটি কেনা হয়েছিল সেই সুপারমার্কেট নিজ খরচে একটি বিশেষজ্ঞ কীটনাশক কোম্পানিকে দিয়ে প্রাইসের বাড়িকে মাকড়শা-মুক্ত করে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা