,

কলকাতাকে হারিয়ে তিনে রাইজিং পুণে

news-image

স্পোর্টস ডেস্ক : আইপিএলে গতকালের রাতের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ৪ উইকেটে হারিয়ে পয়েন্ট তালিকায় তিন উঠে এসেছে রাইজিং পুণে সুপারজায়ান্টস। এদিন প্রথমে ব্যাট করে পাণ্ডে, যাদব ও গ্রান্ডহোমের ত্রিশোর্ধ্ব রানের ওপর ভর করে ১৫৫ রান করে কলকাতা। জবাবে রাহুল ট্রিপাথির অর্ধশতকের ওপর ৪ বল আর ৪ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌছে যায় পুণে।

কলকাতার হয়ে এদিনও ব্যর্থ হয় ওপেনিংয়ে নামা সুনীল নারাইন। রান পাননি অধিনায়ক গৌতম গম্ভীর। স্কোয়াডে ছিলেন না দলের অন্যতম সেরা ব্যাটসম্যান রবিন উথাপ্পা। উপেক্ষিত ছিলেন সাকিব আল হাসানও। এর ফল পড়ে ম্যাচেও ফলাফলে। ৫৫ রানেই ৫ উইকেট হারানো কলকাতা শেষ পর্যন্ত যে ১৫৫ রান করতে সক্ষম হয় তাতে বড় অবদান গ্রান্ডহোম ও সুরিয়াকুমার যাদবের।

জবাব দিতে নেমে অজিঙ্কা রাহানে, স্টিভেন স্মিথ, বেন স্টোকস ও ধোনির মতো বিশ্বসেরা ব্যাটসম্যানরা দ্রুত সাজঘরে ফিরলেও এক প্রান্ত আগলে রেখে দলকে জয়ের পথে রাখেন রাহুল ট্রিপাথি। ৯৩ রানের (৯ চার ও ৭ ছয়) ঝলমলে ইনিংস খেললেও অবশ্য জয় নিয়ে মাঠ ছাড়া হয়নি তার। জয় থেকে মাত্র ৬ রান দূরে থাকতে সাজঘরে ফেরন তিনি। তবে বাকি পথটা সহজেই পেরিয়ে যান তার পরের ব্যাটসম্যানরা। কলকাতা হয়ে ক্রিক ওয়াকস সর্বোচ্চ ৩টি উইকেট লাভ করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা