,

বিজেপি নেতাকে আপ্যায়ন; অতঃপর তৃণমূলে যোগদান

news-image

কলকাতা প্রতিনিধি : ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে নিজ বাড়িতে মধ্যাহ্নভোজ করিয়েছিল দলিত সম্প্রদায়ের একটি পরিবার। পরে তারা যোগ দিয়েছে তৃণমূলে। বিজেপির অভিযোগ, ভয় দেখিয়ে ও চাপ দিয়ে তাদের দলে নিয়েছে তৃণমূল।

গত ২৫ এপ্রিল তিন দিনের পশ্চিমবঙ্গ সফরে এসেছিলেন বিজেপি নেতা অমিত শাহ। সেদিন তিনি দার্জিলিংয়ের নকশালবাড়িতে দলিত সম্প্রদায়ের একটি বাড়িতে যান। দলিত বধূ গীতা মাহালি ও তাঁর স্বামী রাজু মাহালির বাড়িতে ভাত, ডাল, সবজি, পাঁপড় ও চাটনি দিয়ে দুপুরের খাবার খান অমিত শাহ। বিজেপির পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি দিলীপ ঘোষও ছিলেন।

গতকাল বুধবার রাজু ও গীতা মাহালি তৃণমূলে যোগ দেন। নকশালবাড়ির তৃণমূল অফিসে গিয়ে তাঁরা দার্জিলিং জেলার সভাপতি গৌতম দেবের কাছ থেকে পতাকা হাতে নিয়ে তৃণমূলে যোগ দেন। বলেন, তৃণমূলে যোগদান করে তাঁদের ভালো লাগছে।

বিজেপি নেতাকে আপ্যায়নের পর ওই দম্পতির এমন আচরণে ক্ষুব্ধ হয়েছেন বিজেপি নেতা রাহুল সিং। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, রাজু ও গীতা মাহালিকে অপহরণ করে, ভয় দেখিয়ে তৃণমূলে যোগদান করানো হয়েছে। তিনি বলেন, হুমকি দিয়ে গুন্ডাগিরি করে ক্ষমতায় থাকা যায় না। রাহুল সিং এই ঘটনার জন্য মুখ্যমন্ত্রীর কাছে বিবৃতি দাবি করেন।

বিজেপির কেন্দ্রীয় নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ বলেছেন, এভাবে বিজেপির উত্থান ঠেকানো যাবে না। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ভয়ভীতি দেখিয়ে এই দলিত দম্পতিকে তৃণমূলে যোগদান করাতে বাধ্য করা হয়েছে।

এসব অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দার্জিলিং জেলা সভাপতি ও রাজ্যের মন্ত্রী গৌতম দেব বলেন, মাহালি দম্পতি স্বেচ্ছায় তৃণমূলে যোগ দিয়েছেন। তৃণমূলে যোগদানের জন্য তাঁদের ওপর কোনো চাপ দেওয়া হয়নি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে