,

আত্মহত্যা করেছেন অভিনেতা প্রদীপ

news-image

 

বিনোদন ডেস্ক :আত্মহত্যা করেছেন ভারতের তেলেগু টিভি অভিনেতা প্রদীপ কুমার। বুধবার প্রদীপ কুমার নিজের বাড়িতেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে দেশটির বিভিন্ন গণমাধ্যম হতে জানা গেছে।

ভারতের নরসিঙ্গি পুলিশ জানিয়েছে, আত্মহত্যার জন্য প্রদীপ শাড়ি ব্যবহার করেছিলেন।

জানা যায়, গ্রিন আইকনিয়া অ্যাপার্টমেন্টের অন্য ঘরে সেইসময় প্রদীপের স্ত্রী পাবনী ও শ্যালক শ্রাবণ উপস্থিত ছিলেন। ভোর সাড়ে ৪টা নাগাদ পাবনী তার স্বমী প্রদীপকে খুঁজতে গিয়ে দেখেন, প্রদীপের ঘর বন্ধ রয়েছে। অনেক ডাকাডাকি করা হলেও কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে ফোন করা হয় ওই অভিনেতাকে। তাতেও কোনও সাড়া না দিলে সন্দেহ জাগে পাবনীর মধ্যে।

তিনি বলেন, ঘর থেকে কোনও সাড়া না মেলায় সে ও তার ভাই সজোরে ধাক্কা মেরে দরজা খোলেন। তখনই ঝুলন্ত অবস্থায় প্রদীপকে দেখেন তারা। দ্রুত তাকে নামিয়ে বিছানা শোয়ানো হয়। অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

দেশটির পুলিশ জানিয়েছে, প্রদীপের ঘর থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি, তবে বেশ কিছুদিন ধরেই প্রদীপ কুমারের মেজাজ ঠিক ছিল না। তিনি অ্যাকটিং ছাড়াও অন্য আরও কিছু কাজ করতে চাইতেন। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলাও হয়েছিল।

রাগে কাঁচের গ্লাস ভেঙ্গে ফেলে হাতে প্রচুর ক্ষত হয়েছিল। অবসাদ থেকে বের হতে প্রচুর মদ খেতে শুরু করেছিলেন এই জনপ্রিয় অভিনেতা। দম্পতির মধ্যে ঝামেলা হওয়ায় দু’জনেই আলাদা তাকতে শুরু করেন একই ফ্ল্যাটে। এদিন শ্যুটিং যাওয়ার সময় হয়ে এলে, ডাকাডাকি শুরু করেন প্রদীপ-জায়া। তখনই তার লাশ দেহ দেখেন তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা