,

জিপিএ–৫ পেয়েছে লাখো শিক্ষার্থী

news-image

নিজস্ব প্রতিবেদক : ২০১৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ–৫ পেয়েছে ১ লাখ ৪ হাজার ৭৬১ জন পরীক্ষার্থী। আজ বৃহস্পতিবার সকালে পরীক্ষার ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেওয়ার পর সংক্ষিপ্ত বক্তব্যে এই তথ্য জানান শিক্ষামন্ত্রী।

নুরুল ইসলাম নাহিদ বলেন, এবার ১০টি শিক্ষা বোর্ডে পাসের হার ৮০ দশমিক ৩৫ শতাংশ। গতবার এই হার ছিল ৮৮ দশমিক ২৩ শতাংশ।

মন্ত্রী জানান, এবার জিপিএ–৫ পেয়েছে ১ লাখ ৪ হাজার ৭৬১ জন পরীক্ষার্থী। গতবারের চেয়ে এই সংখ্যা পাঁচ হাজার কমেছে।

তবে এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় জিপিএ–৫ কিছুটা বেড়েছে বলে জানান মন্ত্রী। গতবারের চেয়ে এবার ১ হাজার ১৯৫ জন বেশি জিপিএ–৫ পেয়েছে।

এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় মোট জিপিএ–৫ পেয়েছে ৯৭ হাজার ৯৬৪ জন।

এসএসসি-সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশ করা হচ্ছে।

আজ দুপুর সাড়ে ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত জানানো হবে।

বেলা দুইটায় শিক্ষাপ্রতিষ্ঠান, ওয়েবসাইট ও মুঠোফোনে নির্ধারিত পদ্ধতিতে ফল প্রকাশ করা হবে।

গত ২ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে লিখিত পরীক্ষা শেষ হয় ২ মার্চ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা