,

এসএসসি পরীক্ষায় পাসের হার ৮০.৩৫ শতাংশ

news-image

এসএসসি পরীক্ষার ফলফলের কপি আজ (৪ মে) সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে হস্তান্তর করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
১০ শিক্ষা বোর্ডে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয় ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩। এর মধ্যে পাস করেছেন ১৪ লাখ ৩১ হাজার ৭২২ জন।
গড় পাসের হার ৮০ দশমিক ৩৫ শতাংশ। সারা দেশে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৪ হাজার ৭৬১ জন। গতবারের তুলনায় এবার পাসের হার কমেছে প্রায় ৮ ভাগ।
এ বছর কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৭৮.৬৯। জিপিএÑ ৫ পেয়েছে ৪ হাজার ১শ’ ৭৮ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৭৬.২০। জিপিএÑ ৫ পেয়েছে ২ হাজার। এ ছাড়া দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার ৮৩. ৯৮। জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৯২৯ জন। সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৮০.২৬। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৬৬৩ জন শিক্ষার্থী। কুমিল্লা বোর্ডে পাসের ৫৯.০৩। জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪৫০ জন। বরিশাল বোর্ডে পাসের হার ৭৭.২৪। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ২৮৮ জন পরীক্ষার্থী। চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৮৩.৯৯। জিপিএÑ ৫ পেয়েছে ৮ হাজার ৩শ’ ৪৪।
এ বছর দেশের ১০টি শিক্ষা বোর্ড থেকে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ পরীক্ষার্থী অংশ নেয়। গত বছরের চেয়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ৩৫ হাজার ৯০ জন বেশি।
তথ্য কর্মকর্তা জানান, এ বছর মোট পরীক্ষার্থীর মধ্যে নয় লাখ ১০ হাজার ৫০১ ছাত্র ও আট লাখ ৭৬ হাজার ১১২ জন ছাত্রী। যার মধ্যে ছাত্রদের পাসের হার ৭৯.৯৩ ও ছাত্রীদের ৮০.৭৮। এবার ছাত্রদের তুলনায় ছাত্রীদের ফল ভালো। ছাত্রদের চেয়ে ছাত্রীদের পাশের হার শূন্য দশমিক ৮৫ ভাগ বেশি।
দেশের ১০টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত তত্ত্বীয় পরীক্ষা চলতি বছরের ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২ মার্চ পর্যন্ত চলে এবং ব্যবহারিক পরীক্ষা ৪ মার্চ শুরু হয়ে ১১ মার্চ শেষ হয়।
এবারের পরীক্ষায় সম্মিলিত ১০টি বোর্ডে গড় পাশের হার ৮০ দশমিক ৩৫ শতাংশ। মাদ্রাসা ও কারিগরি বোর্ড ছাড়া ৮টি বোর্ডে পাশের হার ৮১ দশমিক ২১ শতাংশ। কারিগরি বোর্ডে পাশের হার ৭৮ দশমিক ৬৯ শতাংশ ও মাদ্রাসা বোর্ডের পাশের হার ৭৬ দশমিক ২০ শতাংশ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের