,

কাজলের পাশে দাড়ালেন মমতা

news-image

নিউজ ডেস্ক : সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ট্রোলড এবং হেনস্থার শিকার হতে হয় কাজলকে। একটি রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন অভিনেত্রী। সেখানকার একটি বিশেষ পদের ছবি দেখিয়ে তিনি বলেছিলেন এটি গরুর মাংস দিয়ে তৈরি। এর পরই ট্রোলড হতে হয় তাঁকে।

পরে তিনি জানান, ওটি গরু নয়, মোষের মাংস দিয়ে তৈরি করা হয়েছিল। শেষে টুইটারে কাজল জানান, তিনি কারও ধর্মীয় ভাববেগে আঘাত দিতে চাননি। পরে সেই ভিডিওটি ইন্সটাগ্রাম এবং ফেসবুক থেকে সরিয়েও নেন তিনি।

এই অবস্থায় কাজলের পাশে দাড়ালেন কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, কেউ কেউ অন্যদের খাদ্যাভ্যাস নিয়ে অসহিষ্ণু হয়ে পড়ছেন। এটা অত্যন্ত বিপজ্জনক একটা প্রবণতা। পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে মমতা গতকাল বুধবার তুলে আনলেন কাজলের প্রসঙ্গও।

এদিন কাজলের নাম না করে মমতা বলেন, আমি ওই অভিনেত্রীর নাম করতে চাই না। তিনি শাহরুখ খানের সঙ্গে বহু ছবিতে কাজ করেছেন। সম্প্রতি তিনি একটি ভিডিও পোস্ট করেন। যার পর থেকে তাঁকে ট্রোলড এবং হেনস্থা হতে হয়। তাঁকে ব্যাখ্যা দিতে বাধ্য হতে হয় যে, ওটা গরুর মাংস নয়, মোষের মাংস ছিল। এটা অত্যন্ত উদ্বেগজনক এক পরিস্থিতি। তিনি আরও বলেন, অন্যেরা কী খাবে সেটাও ওরা নির্দেশ দেওয়ার চেষ্টা করছে।

দেশে বিভাজনের রাজনীতি নিয়ে এর আগেও বিজেপিকে তুলোধনা করেছেন মমতা। গত বছরেই কলকাতায় একুশে জুলাই মঞ্চ থেকে তিনি নাম না করে বিজেপির উদ্দেশে বলেছিলেন, ছাগল খেলে দোষ নেই, গরু খেলেই দোষ। কে কী পরবে, কী খাবে তা তোমরা ঠিক করে দেওয়ার কে? সূত্র : আনন্দবাজার

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে