,

গণতন্ত্র ফিরিয়ে আনতে সাহস নিয়ে এগিয়ে যেতে হবে : খালেদা জিয়া

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, সরকার অবৈধভাবে জোর করে ক্ষমতায় বসে দেশের গণতন্ত্র ধ্বংস করে ফেলেছে। এই গণতন্ত্র ফিরিয়ে আনতে অামাদের সাহস নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

গতকাল বুধবার রাতে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নবগঠিত কমিটির (আংশিক) সদস্যরা খালেদা জিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। এ সময় তিনি একথা বলেন।

বেগম জিয়া বলেন, গণতন্ত্রের জন্য সুশৃঙ্খলভাবে কাজ করতে হবে। দৃঢ় সাহসিকতার সঙ্গে সামনে এগিয়ে যেতে হবে। শৃঙ্খলা ও সাহসের সঙ্গে কাজ করতে স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের পরামর্শ দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবীব উন নবী খান সোহেল, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, বিএনপি নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, সহ-সভাপতি সাদরাজ জামান, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, ঢাকা মহানগর উত্তরের সভাপতি ফখরুল ইসলাম রবিন, দক্ষিণের সভাপতি এস এম জিলানী, উত্তরের সাধারণ সম্পাদক গাজী মো. রেজোয়ান হোসেন রিয়াজ, দক্ষিণের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা