,

প্রধান বিচারপতির বক্তব্য নিয়ে কথা বলব না : আইনমন্ত্রী

news-image

 

নিজস্ব প্রতিবেদক : প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহাকে নিয়ে প্রকাশ্যে কোনো কথা বলবেন না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।আজ মঙ্গলবার সচিবালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাটের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে এই তথ্য জানান আইনমন্ত্রী।

সম্প্রতি এক অনুষ্ঠানে প্রধান বিচারপতি অভিযোগ করে বলেন, কোনো সরকারই চায়নি বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করুক। কিছু আমলা সরকারের সঙ্গে বিচার বিভাগের দূরত্ব তৈরিতে ভূমিকা রেখেছেন।

প্রধান বিচারপতির সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আইনমন্ত্রী বলেন, কোনো প্রধান বিচারপতিই প্রকাশ্যে এত কথা বলেন না। বর্তমান প্রধান বিচারপতির কোনো সমস্যা থাকলে, সেটা আলোচনা করে সরকারকে জানাতে পারেন। এরপর আরেক অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, তিনি কথা বলতে চান না। কিন্তু বাধ্য হয়েই তাঁকে এসব কথা বলতে হচ্ছে।

গতকাল রাতে বগুড়ায় প্রধান বিচারপতি বলেন, সরকারের একটি মহল শুধু বিচার বিভাগের ওপরই হস্তক্ষেপ করতে চাচ্ছেন না, সুপ্রিম কোর্টের ওপরও খবরদারি করতে চাইছেন। এর একদিন পর সচিবালয়ে প্রধান বিচারপতির বক্তব্যের বিষয়ে আইনমন্ত্রীর কাছে জানতে চান সাংবাদিকরা।

জবাবে আইনমন্ত্রী বলেন, ‘আমার কথা হচ্ছে যে, মাননীয় প্রধান বিচারপতি যে বক্তব্য রেখেছেন, আমি সেই সম্বন্ধে কোনো কথাই বলব না। আর যেসব বক্তব্য উনি দিয়েছেন, সেটার ব্যাপারে আপনারা, গণমাধ্যম সেটা বিচার করবেন, দেখবেন। আমার যদি কিছু বলতে হয়, তাহলে মাননীয় প্রধান বিচারপতির সামনে গিয়েই আমি বলব।’

অপর এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারা মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করবে বলে যে আশঙ্কা রয়েছে, ডিজিটাল সিকিউরিটি আইনে তা দূর হবে। আর ৫৭ ধারায় যেসব সাংবাদিকের নামে মামলা হয়েছে, তাঁরা ন্যায়বিচার পাবেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের