,

শিশু টুটুল হত্যা : ৪ জনের ফাঁসি

news-image

 

নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শিশু সাকিবুল হাসান টুটুলকে অপহরণের পর হত্যা মামলায় চার আসামির ফাঁসির আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। বুধবার দুপুরে ট্রাইব্যুনালের বিচারক মো. আউলাদ হোসেন ভূইয়া এ রায় দেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, দুলাল মিয়া, সোহাগ, আমিনুল ও ডালিম। তাদের বাড়ি পাকুন্দিয়া উপজেলার চর কাওনা গ্রামে। রায় প্রদানের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষে পিপি অ্যাড. এম এ আফজল এবং আসামি পক্ষে অ্যাডভোকেট ফজলুল কবীর, এম এ রশীদ ও অশোক সরকার মামলা পরিচালনা করেন।

মামলার বিবরণে জানা গেছে, কিশোরগঞ্জের চরকাউনা এলাকায় মেমোরিয়াল কিন্ডার গার্টেনের চতুর্থ শ্রেণির ছাত্র শফিকুল হাসান টুটুল (১২) ২০১৪ সালের ৮ অগাস্ট স্কুলে যাওয়ার পথে অপহৃত হয়। পরে তার মুক্তির জন্য ১০ লাখ টাকা দাবি করা হয়। পরদিন টুটুলের বাবা কামাল উদ্দিন কিশোরগঞ্জ থানায় একটি মামলা করেন।

পরে দাবিকৃত টাকা না পেয়ে শিশুটিকে নৃশংসভাবে হত্যা করা হয়। তারপর অপহরণের মামলাটি হত্যা মামলায় রূপান্তর হয়। ওই বছরের ১১ ডিসেম্বর টুটুলদের পরিবারের ঘনিষ্ঠ প্রতিবেশী দুলাল মিয়াসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দেন তদন্ত কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের