,

কার্ডের মাধ্যমে দেশে আসবে ফ্রিল্যান্সারদের আয়

news-image

 

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে দেশে আনা যাবে ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয়। ফলে এখন থেকে পূর্ব ঘোষণা ছাড়াই আয়ের প্রায় ১০ হাজার ডলার পর্যন্ত আনতে পারবেন দেশের বিভিন্ন ব্যাংকের আন্তর্জাতিক কার্ডধারী ফ্রিল্যান্সাররা।

মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে বৈদেশিক লেনদেনে নিয়োজিত সব অনুমোদিত ডিলার ব্যাংকে পাঠিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ফিল্যান্সাররা কার্ডের মাধ্যমে দেশে আসা অর্থের ৭০ শতাংশ ডলার হিসেবে ও ৩০ শতাংশ টাকা হিসেবে রাখতে পারবেন। ডলার স্থানীয় মুদ্রায় রূপান্তরের সময় স্থানীয় বিনিময় মূল্য কার্যকর হবে। ডলার হিসেবে থাকা অর্থ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বিদেশি বিল পরিশোধে ব্যবহার করা যাবে।

বর্তমানে যেসব ব্যাংকের কার্ড-সুবিধা আছে, এদের অনেকেরই আন্তর্জাতিক উত্তোলন সুবিধা আছে। এসব কার্ডে এখন থেকে এ সুবিধা পাওয়া যাবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা