,

বানারীপাড়ায় তিন স্কুলছাত্রী নিখোঁজ

news-image

বরিশালের বানারীপাড়া উপজেলায় তিনজন স্কুলছাত্রী নিখোঁজ হয়েছেন। আজ বুধবার দুপুরে এ ঘটনায় দুই ছাত্রীর অভিভাবক বানারীপাড়া থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

নিখোঁজ তিনজন হলো- বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী স্বর্ণা ও আঁখি।  প্রথমজনের বাবা রায়েরহাট এলাকার হেলাল খান। দ্বিতীয়জনের বাবা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের অনিল মিস্ত্রি। নিখোঁজ তৃতীয়জন হলো- সুমাইয়া উপজেলার চাখার বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। তার বাবা কবির হোসেন।

সাধারণ ডায়েরির বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, গতকাল মঙ্গলবার বানারীপাড়া পৌরসভা এলাকার মাহামুদিয়া মাদ্রাসা সংলগ্ন দোলা আপার বাসায় পড়তে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় স্বর্ণা ও সুমাইয়া। এরপর থেকে তারা নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে আজ থানায় উভয় পরিবারের পক্ষ থেকে জিডি করা হয়েছে। স্বর্ণার মা সালমা ও সুমাইয়ার মা শাহান পারভীন থানায় হাজির হয়ে জিডি দুটি করেন।

এ ব্যাপারে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুজন নিখোঁজের ব্যাপারে জিডি করেছেন তাদের  মায়েরা।  এ ব্যাপারে অনুসন্ধান করতে গিয়ে আঁখি নিখোঁজ হওয়ার ব্যাপারটি জানতে পারেন। নিখোঁজের ঘটনাগুলো খতিয়ে দেখা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা