,

রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির হবু স্ত্রী

news-image

স্পোর্টস ডেস্ক : মাঠে তাদের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে উত্তাল ফুটবল ভক্তরা। কে সেরা ফুটবলার, তার বিশ্লেষণ করতে গিয়ে বিশেষজ্ঞমহলও দুই শিবিরে বিভক্ত। কিন্তু মাঠের বাইরে ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসির মধ্যে সেই ব্যবধান ঘুচিয়ে দিলেন আন্তোনেল্লা রোকুজ্জো।

আগামী জুন মাসে লিও’র সঙ্গে আর্জেনটিনার রোজারিওতে আনুষ্ঠানিক বিয়ে হবে তার। সেই অনুষ্ঠানে রিয়াল মাদ্রিদ তারকাকে আমন্ত্রণ জানিয়েছেন বার্সেলোনা তারকার বান্ধবী আন্তোনেল্লা।

মঙ্গলবার স্পেনের একটি সংবাদপত্র ফাঁস করেছে সেই খবর। সেই পত্রিকা জানিয়েছে, বার্সেলোনায় মেসির সতীর্থ জেরার পিকে’র বান্ধবী শাকিরা বিয়ের আমন্ত্রণ প্রত্যাখ্যান করার পাল্টা জবাব দিয়েছেন তিনি। এমনিতে রিয়াল মাদ্রিদ টিম এবং সমর্থকদের সঙ্গে পিকে’র সম্পর্ক এমনিতেই তিক্ত। পাশাপাশি স্বাধীন কাতালোনিয়া রাজ্য নিয়ে পিকে’র সঙ্গে রিয়াল কর্তাদের সঙ্গেও সম্পর্ক বরাবরই অত্যন্ত খারাপ।

আন্তোনেল্লা সেই বিষয়কে হাতিয়ার করেছেন। বার্সেলোনার অধিকাংশ ফুটবলার আর্জেন্টিনায় যেতে পারবেন না বলে ক্লাবেই একটি বিশেষ রিসেপশনের আয়োজন করা হয়েছে। যেখানে বার্সেলোনার সমস্ত ফুটবলার থাকবেন। সেই মঞ্চে রোনালদোকে এনে সেরা চমক দিতে চান আন্তোনেল্লা।

ওই পত্রিকা আরও দাবি করেছে, মেসি তার বান্ধবীর প্রস্তাবে সম্মতি দিয়েছেন। দু’বছর আগে জুরিখে ব্যালন ডি’ওর অনুষ্ঠানে আন্তোনেল্লার সঙ্গে দেখা হয়েছিল রোনালদোর। সেই সময় সামান্য কথাবার্তাও হয়। আন্তোনেল্লা নাকি জানিয়েছেন, রোনালদো সম্পর্কে বিভিন্ন কথাবার্তা শোনা গেলেও রোনালদো খুব নরম মনের এবং আমুদে প্রকৃতির ব্যক্তিত্ব। রোনালদো নাকি সেই নিমন্ত্রণ সাদরে গ্রহণ করেছেন।

সমস্ত কিছু ঠিকঠাক চললে মেসি-আন্তোনেল্লার বিয়ের অনুষ্ঠানে সেরা আকর্ষণ হতে চলেছেন ক্রিশ্চিয়ানো! এবেলা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে