,

নগ্ন হয়ে পবিত্র পাহাড়চূড়ায় ছবি তুলে বিপাকে প্লেবয় মডেল

news-image
নিউজিল্যান্ডের স্থানীয় আদিবাসী ‘মাউরি’ জনগোষ্ঠীর কাছে পবিত্র স্থান মাউন্ট তারানাকির চূড়ায় নগ্ন হয়ে ছবি তুলে বেশ বিপদে পড়েছেন প্লেবয় ম্যাগাজিনের এক মডেল। এ নিয়ে প্রাপ্তবয়স্কদের মনোরঞ্জনের জন্য বিখ্যাত এ ম্যাগাজিনটিসহ মডেল জেলিনি কুকের উপর বেজায় ক্ষিপ্ত হয়েছেন মাউরি আদিবাসীরা।
এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক সমালোচনা হচ্ছে। স্থানীয় এক মাউরি ব্যক্তি জানান, ‘এখানে যা ঘটেছে, তা আমাদের সংস্কৃতির জন্য খুবই স্পর্শকাতর।’
জানা গেছে, মাউন্ট তারানাকি পাহাড়টি একটি জীবন্ত আগ্নেয়গিরি। এর চূড়াকে মাউরিদের কাছে পরম পবিত্র স্থান হিসেবে গণ্য করা হয়।
মাউরি উপজাতির আরেক মুখপাত্র ডেনিস গোহেয়ার বার্তা সংস্থা বিবিসির সঙ্গে আলাপকালে বলেন, ‘এটা ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসেলিকায় নগ্ন হয়ে ছবি তোলার শামিল।’ এটি খুবই পবিত্র স্থান এবং এখানে এ ধরণের কাজ অত্যন্ত অনুপযুক্ত বলেও মন্তব্য করেন তিনি। বিবিসি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা