,

শাকিবকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে : বুবলী

news-image

বিনোদন প্রতিবেদক : হঠাৎ করে গোপন বিয়ের খবর ফাঁস এবং সন্তান নিয়ে গণমাধ্যমের সামনে আসার বিষয়টিকে শুরু থেকেই ‘বড় ধরনের ষড়যন্ত্র’ বলে আসছিলেন নায়ক শাকিব খান। এবার তাঁর সঙ্গে সুর মেলালেন শাকিবের সহশিল্পী শবনম বুবলী। গত রোববার এফডিসির চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যালয়ে শাকিব খান যখন তাঁর মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করছিলেন, ঠিক তখনই ফেসবুকে এ নিয়ে একটি পোস্ট লিখেছেন বুবলী।

সংবাদ উপস্থাপিকা থেকে সিনেমায় নাম লেখানো বুবলীকে নিয়ে শুরু থেকেই ছিল নানা আলোচনা। জীবনের প্রথম সিনেমায় তিনি নায়ক হিসেবে পেয়েছেন শাকিব খানকে। শুধু তা–ই নয়, এখন পর্যন্ত যে চারটি ছবিতে অভিনয় করেছেন, এর সব কটির নায়ক শাকিব খান। নবাগত এই নায়িকাকে জড়িয়ে শাকিব খানকে নিয়ে সিনেমাপাড়ায় রয়েছে নানা গুঞ্জন। এসব কারণেই শাকিব খানের স্ত্রী ও নায়িকা অপু বিশ্বাস উঠতি এই নায়িকার ওপর চড়াও হয়েছিলেন। ফেসবুকে বুবলী লিখেছেন, ‘শাকিব খান বাংলা চলচ্চিত্রের একটি ইতিহাস। উনি ছিলেন, আছেন, থাকবেন ইনশা আল্লাহ। কোনো অপশক্তি, ষড়যন্ত্র, চক্রান্ত তাঁকে দমাতে পারবে না।’

বুবলী মনে করেন, শাকিব খান বাংলাদেশের সিনেমাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাচ্ছেন। তিনি লিখেছেন, ‘যখন তিনি (শাকিব খান) আমাদের চলচ্চিত্রকে জাতীয় থেকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাচ্ছেন, তখনই তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র মাথাচাড়া দিয়ে উঠেছে, যার প্রমাণ এরই মধ্যে পাচ্ছেন সবাই।’
শাকিব খানের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিষয়ে শিল্পী ও সহকর্মীদের পাশে থাকার আহ্বানও জানান এই নায়িকা। বুবলী বলেন, ‘আমরা শিল্পীরা, সহকর্মীরা, দর্শকেরা, ভক্তরা তাঁকে আজীবন সমর্থন করে যাব। আমরা আমাদের চলচ্চিত্রের উন্নয়নের স্বার্থে কাজ করতে চাই। তাই আমাদের শিল্পীদের সম্মান করুন, পাশে থাকুন।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে