,

কিশোরগঞ্জে শিশু হত্যায় ৪ আসামির ফাঁসি

news-image

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জে এক শিশুকে অপহরণের পর হত্যার দায়ে চার আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব‌্যুনালের বিচারক মো. আওলাদ হোসেন ভুঁইয়া বুধবার এ রায় ঘোষণা করেন।এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে বলা হয়, আসামিরা ২০১৪ সালের ১২ অগাস্ট চরকাউনা নয়পাড়া গ্রামের মো. কামাল উদ্দিনের ১০ বছর বয়সী ছেলে সাকিবুল হাসান টুটুলকে অপহরণ করে। পরে তারা কামালের মোবাইলে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। দুইদিন পর বাড়ির পাশের একটি ঝোপ থেকে টুটুলের লাশ উদ্ধার করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এম এ আফজাল জানান, এ ঘটনায় টুটুলের বাবা বাদী হয়ে ওই দিনই চারজনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন।
তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হলে মামলার বিচার কাজ শুরু করে আদালত।

যাদের ফাঁসি দেয়া হয়েছে তারা হলেন- পাকুন্দিয়া উপজেলার চরকাউনা নয়পাড়া গ্রামের দুলাল, সোহাগ, আমিনুল ও ডালিম।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা