,

নেত্রকোনার চারজনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

news-image

আদালত প্রতিনিধি : মানবতাবিরোধী অপরাধের মামলায় নেত্রকোনার চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক (ফরমাল চার্জ) অভিযোগ দাখিল করা হয়েছে। আজ বুধবার বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ অভিযোগ দাখিল করে রাষ্ট্রপক্ষ। তাদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়া হবে কি না-সে বিষয়ে আদেশের জন্য আগামী ১৪ জুন দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর রানা দাসগুপ্ত ও তুরিন আফরোজ। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আবদুস সাত্তার পালোয়ান। অভিযোগ দাখিল করা চার আসামি হলেন নেত্রকোনার দুর্গাপুর থানার খলিলুর রহমান (৭২), তার ভাই আজিজুর রহমান (৬৫), আশক আলী (৮২) এবং শাহনেওয়াজ (৮৮)। আসামিদের মধ্যে খলিলুর রহমান পলাতক থাকলেও বাকিরা কারাগারে রয়েছেন।

আসামিদের বিরুদ্ধে ২০১৫ সালের ৩০ এপ্রিল থেকে তদন্ত শুরু হয়। তদন্ত শেষে চলতি বছর ৩০ জানুয়ারি এই চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ প্রকাশ করে তদন্ত সংস্থা। আসামিদের বিরেদ্ধে দুর্গাপুর ও কলমাকান্দা থানা এলাকায় অবৈধ আটক, নির্যাতন, অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণ, হত্যা ও গণহত্যার পাঁচটি অভিযোগ আনা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা