,

প্রতি সেকেন্ডে পাঁচ লাখ কোটি ছবি তুলতে পারে এই ক্যামেরা!

news-image

অনলাইন ডেস্ক : আবিষ্কার হলো বিশ্বের দ্রুততম ক্যামেরা। সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী বানিয়েছেন এই ক্যামেরা, যা প্রতি সেকেন্ডে পাঁচ ট্রিলিয়ন বা পাঁচ লাখ কোটি ছবি তুলতে পারে।

বলা হচ্ছে, রসায়ন, পদার্থবিদ্যা, জীববিদ্যা ও বায়োমেডিসিনের অতি দ্রুতগতির বিভিন্ন প্রক্রিয়া পর্যবেক্ষণে এই ক্যামেরা কাজে লাগানোর সুযোগ রয়েছে। এ ব্যাপারে গবেষক এলিয়াস ক্রিস্টেনসন বলেন, এই ক্যামেরা প্রকৃতির সব সূক্ষ্ম কার্যক্রমের ছবি তোলার জন্য যথেষ্ট নয়। তবে প্লাজমা ফ্ল্যাশ, জ্বলন, প্রাণীর মস্তিষ্কের কার্যক্রম ও রাসায়নিক বিক্রিয়ার কিছু বিরল ছবি এটি ধারণ করতে পারবে।

জানা গেছে, অতি সূক্ষ্ম ফোটন কণার গতিবিধি ধারণের জন্য গবেষকেরা ওই নতুন ক্যামেরা ব্যবহার করে দেখেছেন। ব্যাপারটা এত স্বল্প সময়ে ঘটে যে খালি চোখে দেখা বা সাধারণ ক্যামেরায় ছবি তোলা অসম্ভব। এ বিষয়ে গবেষণা প্রতিবেদন ফ্রেম সাময়িকীতে প্রকাশিত হয়েছে। সূত্র: ম্যাশেব

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা