,

খাসজমিতে ভূমিহীনদের মাথা গোঁজার ঠাঁই হবে: প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : ভূমিহীন মানুষকে খাস জমিতে ঘর করে দেয়ার মাধ্যমে মাথা গোঁজার ঠাঁই করে দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সকালে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন জায়গায় গুচ্ছগ্রাম প্রকল্পের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা গৃহহারা মানুষের ঘর-বাড়ির ব্যবস্থা করার পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থাও করে দিচ্ছি। আপনারা ভালো থাকবেন।’

তিনি বলেন, ‘জেলা প্রশাসকদের কাছে গৃহহীন মানুষের তালিকা চাওয়া হয়েছে। একটা ঘর দিলে তারা নিজেরাও পরে ভালো করে বাড়ি তৈরি করতে পারবে।’

শেখ হাসিনা জানান, নিঃস্ব, অসহায় মানুষের ঠিকানা দিতে গুচ্ছগ্রাম প্রকল্প অব্যাহত থাকবে।

শেখ হাসিনা বলেন, ‘যারা অসহায়, পঙ্গু তাদের জন্য বিভিন্ন প্রকল্পের আওতায় টাকা দেয়া হচ্ছে। আমরা একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাধ্যমে মানুষকে সহায়তা দিচ্ছি।’

লালমনিরহাট, ফরিদপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, গাইবান্ধাসহ সাতটি জেলার ১০টি উপজেলায় ১১টি গুচ্ছগ্রামের উদ্বোধন করেন তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা