,

কুড়াল দিয়ে চুল কাটা! (ভিডিওসহ)

news-image

কুড়াল দিয়ে কি মানুষের চুল কাটা সম্ভব? হ্যাঁ, সম্ভব। রাশিয়ার এক হেয়ার স্টাইলিস্ট সেই কাজই করে চলেছেন।

ড্যানিইল ইসতোমিন নামের ওই লোক কাঁচির পরিবর্তে তার ক্লায়েন্টদের চুল কাটেন ধারালো এক কুড়াল দিয়ে! দেখতে খুবই নৃশংস লাগে। তবে এতে কিন্তু তার নারী ক্লায়েন্টরা ভীত নন। যেহেতু হেয়ার স্টাইলিস্টরা সবাই একে অপরের চেয়ে আলাদা কিছু করতে চান, তাই সে প্রতিযোগিতায় ড্যানিইল সম্পূর্ণ নতুন এক মাত্রা যোগ করলেন।

প্রাচীন কালে মানুষ ধারালো অস্ত্র দিয়ে তাদের দাঁড়ি- গোঁফ কাটতেন, তেমন গল্প শোনার পর দুই বছর আগে থেকে অনেকটা সেই কায়দায় মেয়েদের চুল কাটার কাজটি করছেন তিনি। আর দিনে দিনে তার দক্ষতাও বাড়ছে। প্রথমে মেয়ে পুতুলের চুল কাটার মাধ্যমে কঠিন এই কাজটি শুরু করেন ড্যানিইল। ধীরে ধীরে তার আত্মবিশ্বাস বাড়ে। এরপর মেয়েদের তিনি প্রথমে জিজ্ঞেস করেন তাকে কুড়াল দিয়ে তাদের চুল কাটতে অুনমতি দেবে কি না তারা। যারা তারই মতো অনেকটা অদ্ভুত মানসিকতার, তারা সে প্রস্তাবে রাজি হয়। এরপর শুরু হয় তার অভিনব চুল কাটা। ড্যানিইল বলেছেন- ‘কুড়ালটা সব কাজ সহজ করে দিয়েছে। কারণ কাঁচি দিয়ে দশবারের চেষ্টায় যতোটুক চুল কাটা যায়, কুড়ালের এক কোপেই তা সম্ভব।’ তবে এক্ষেত্রে সুন্দর চুল কাটতে হলে কুড়ালটিকে খুব ধারালো রাখতে হয় বলেই জানিয়েছেন তিনি। এক বছর ধরে তার এই অদ্ভুত দক্ষতা বিভিন্ন হেয়ার ড্রেসিং ইভেন্ট ও ট্যালেন্ট শোতে দেখিয়ে আসছেন ড্যানিইল। তাই রাশিয়ায় তাকে নিয়ে এখন চলছে আলোচনা।
ভিডিও :

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা