,

বাবা-মার সামনেই ধর্ষিতাকে নগ্ন করে পরীক্ষা!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ধর্ষকদের শাস্তি চাইতে থানায় গেলে ধর্ষিতাকে নগ্ন করে ‘পরীক্ষা’ করলেন এক পুরুষ পুলিশ সদস্য। ভারতের হরিয়ানা রাজ্যের এ ঘটনায় ভারতজুড়ে সমালোচনার ঝড় বইছে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার প্রত্রিকা এমন খবর প্রকাশ করেছে।

ধর্ষকদের শাস্তি চাইতে থানায় গিয়েছিলেন ১৪ বছরের এক কিশোরী। কিন্তু থানা থেকে যে অভিজ্ঞতা নিয়ে ফিরলেন তা হয়তো তার জীবনে এক বিভীষিকা হয়ে থাকবে।

থানায় যাওয়ার পর ধর্ষণের প্রমাণ দেখতে চাইলেন এক পুরুষ পুলিশকর্মী! শুধু দেখতে চেয়েই ক্ষান্ত হলেন না, ওই কিশোরীকে নগ্ন হয়ে দাঁড়াতে বললেন।

পুলিশের সেই হুকুম তামিল করতে না চাওয়ায়, বাবা-মায়ের সামনেই জোর করে তাকে পোশাক খুলতে বাধ্য করা হয়।

এতেই থামেনি পুলিশের ‘প্রমাণ’ নেয়ার পালা। আদৌ ধর্ষণ করা হয়েছে কি না তা ‘পরীক্ষা’ করে দেখতে এরপর কিশোরীর শরীরের বিভিন্ন জায়গায় হাত দেন ওই পুলিশকর্মী। আর সবটাই করা হয় থানার ভেতরে, অন্য কয়েকজন পুলিশ কর্মীর সামনে!

গোটা ঘটনাটির কথা জানিয়ে পাঞ্জাব-হরিয়ানা হাইকোর্টে পিটিশন দাখিল করেন ওই কিশোরীর বাবা।

থানায় ওই দিন ঠিক কী হয়েছিল, তা অবিলম্বে জানাতে সোমবার হরিয়ানা পুলিশের ডিজিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

এরপর মঙ্গলবার রাজ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে।

গত বছরের ২০ নভেম্বর হরিয়ানার কৈথল থানায় বাবা-মায়ের সঙ্গে ধর্ষণের অভিযোগ জানাতে গিয়েছিল ওই কিশোরী। তার বেশ কিছু দিন আগে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।

ধর্ষণের পর মানসিক যন্ত্রণা ও প্রকাশ্যে আসার লজ্জা নিয়ে কিছুদিন নিজেকে সে গৃহবন্দি রেখেছিল। এ সব ধকল কাটিয়ে বাবা-মাকে নিয়ে থানায় গিয়েছিলেন ধর্ষকদের বিচার চাইতে।

এরপরেই তার কপালে জোটে পুলিশ কর্মীদের চরম অবহেলা এবং বাঁকা দৃষ্টি। তারপর ওই ভয়ানক অভিজ্ঞতা।

আপাতত আদালতের ভরসাতেই রয়েছে ওই পরিবার। ভক্ষকের পাশাপাশি তাদের দাবি, রক্ষকের শাস্তিও।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে