,

পরাজয়ের দায় একান্ত আমার : হিলারি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্টলেডি, ওবামা প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী ও সর্বসাম্প্রতিক প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন বলেছেন, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজয়ের দায় একান্ত তাঁর। তবে তিনি পরাজয়ের জন্য নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ, কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (এফবিআই) পরিচালক জেমস কোমির কাছের চিঠি ও নারীবিদ্বেষকেও দায়ী করেন।

স্থানীয় সময় গতকাল মঙ্গলবার নিউ ইয়র্কে ‘উইমেন ফর উইমেন’ শীর্ষক সিএনএনের অনুষ্ঠানে হিলারি এসব কথা বলেন। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন সাংবাদিক ক্রিস্টিয়ান আমানপোর।

হিলারি বলেন, ‘আমি প্রার্থী ছিলাম, আমি ব্যালটে ছিলাম। প্রতিবন্ধকতা, নানা সমস্যা, ঘাটতির ব্যাপারে আমি ওয়াকিবহাল ছিলাম। ভালো প্রচারাভিযানের কোনো বিষয় ছিল না। এ রকম বিষয় নেই। তবে জেমস কোমির চিঠি, রাশিয়ার উইকিলিকস ফাঁস- এগুলোর মিলিত ফলে মানুষের মনে সন্দেহ তৈরি হয়, যারা আমাকেই ভোট দেওয়ার জন্য প্রস্তুত ছিল। এর আগ পর্যন্ত আমি জয়ের পথেই ছিলাম। ‘

নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ এবং দেশটির চরদের সঙ্গে ট্রাম্পের লোকজনের যোগাযোগের বিষয়গুলো এখন তদন্ত করছে এফবিআই। এ ছাড়া পার্লামেন্টের সিনেট ও প্রতিনিধি পরিষদের ইনটেলিজেন্স কমিটি পৃথক তদন্ত পরিচালনা করছে।

হিলারি ক্লিনটন বলেন, ‘ওই হস্তক্ষেপের প্রমাণ অত্যন্ত জোরালো, বিশ্বাসযোগ্য। ‘
নারীবিদ্বেষ কোনোভাবে পরাজয়ে প্রভাব ফেলেছে কি না- জানতে চাইলে হিলারি বলেন, ‘হ্যাঁ, আমার মনে হয় এটা একটা ভূমিকা রেখেছে। অন্য বিষয়গুলোর ভূমিকা আছে। ‘ তিনি বলেন, ‘নারীবিদ্বেষ রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অঙ্গনের সার্বিক চিত্র। মনে রাখবেন, প্রতিপক্ষের চেয়ে আমি ৩০ লাখের বেশি ভোট পেয়েছি। সিএনএন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে