,

ভারতের প্রধান বিচারপতির বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : এবার ভারতের প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের সাত বিচারপতির বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন কলকাতা হাইকোর্টের আলোচিত বিচারপতি সি এস কারনান।

এনডিটিভি তাদের সংবাদে জানায়, সুপ্রিম কোর্ট ওই বিচারপতিকে মানসিক স্বাস্থ্য পরীক্ষা করতে বলায় স্বতঃপ্রণোদিত (সুয়ো মটু) হয়েই ওই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

আজ বুধবার সাত বিচারকের বিরুদ্ধে জামিন-অযোগ্য ওই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন কারনান। তাঁদের গ্রেপ্তার করতে দিল্লির পুলিশপ্রধানকে নির্দেশও দিয়েছেন তিনি। এর আগে কারনানকে বিচারপতি পদ থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন ওই সাত বিচারপতি। এ জন্য চার সপ্তাহ সময়ও দেওয়া হয় তাঁকে। কিন্তু ওই সাত বিচারপতিকে কারনান ২৮ এপ্রিলের মধ্যে তাঁর সামনে হাজির হওয়ার নির্দেশ দেন। পরে তা ১ মে পর্যন্ত বর্ধিত করেন। কিন্তু বিচারপতিরা উপস্থিত না হলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন কারনান।

এদিকে, অ্যাটর্নি জেনারেল মুকুল রোহাতগি বলেছেন, গতকাল মঙ্গলবার এক আদেশে ওই সাত বিচারপতি কলকাতার বিচারপতি কারনানকে মানসিক স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তিনি ওই নির্দেশ মানবেন কি না, তা নিশ্চিত নন অ্যাটর্নি জেনারেল মুকুল। তিনি বলেন, ‘আমি জানি না ভদ্রলোক (কারনান) সাত বিচারপতিকে নিয়ে গঠিত বেঞ্চের আদেশ মানবেন কি না।

এদিকে গতকাল কারনান জানান, সুপ্রিম কোর্টের আদেশ মেনে মেডিক্যাল বোর্ডের সামনেও উপস্থিত থাকবেন না তিনি। এ বিষয়ে ওই সাত বিচারপতি নিয়ে গঠিত বেঞ্চ বলেন, ‘আমরা মনে করি তাঁর মানসিক অবস্থা নিরীক্ষা করা উচিত। আমরা কলকাতা হাসপাতালকে নির্দেশ দিয়েছিলাম মেডিক্যাল বোর্ড গঠন এবং কারনানকে পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য।’ সূত্র : এনডিটিভি

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা