,

প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে কেন এত হাসাহাসি?

news-image

বিনোদন ডেস্ক : বলিউড থেকে হলিউড একের পর এক মাইলফলক অতিক্রম করে চলছেন প্রিয়াঙ্কা চোপড়া। অস্কারের মঞ্চ থেকে কান চলচিত্র উৎসব, সর্বত্রই নজর কেড়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু ‘মেট গালা ২০১৭’ তে তার পরনের পোশাক নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক হতে হল প্রিয়াঙ্কা চোপড়াকে।

আন্তর্জাতিক রেড কার্পেটের মঞ্চে রাল্ফ লরেন ট্রেঞ্চকোট পরে ক্যামেরার সামনে এসেছিলেন প্রিয়াঙ্কা। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম প্রিয়াঙ্কার পোশাকের প্রশংসা করেছেন। কিন্তু তাকে নিয়ে নেটদুনিয়ায় চলছে হাসাহাসি! কিন্তু কেন?

পোশাকের রং নিয়ে কোনো সমস্যা নেই। প্রিয়াঙ্কাকেও বেশ আকর্ষণীয় দেখিয়েছে তা নিয়েও কোনো দ্বিমত নেই। কিন্তু মশকরা করা হচ্ছে এই অভিনেত্রীর পোশাকের দৈর্ঘ্য নিয়ে। তার পোশাকটি পায়ের নিচে অনেকটা ছড়িয়ে পড়েছে। আর এ নিয়েই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে চর্চা।

অনেকে ঠাট্টা করে লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘স্বচ্ছভারত অভিযান’ একাই সফল করে দেবেন প্রিয়াঙ্কা। আবার কারও বক্তব্য, তার পোশাক দিয়ে গোটা একটি তাবু তৈরি করা যাবে। একজন টুইট করেছেন, কাজের মহিলা এসে বলছেন, আজ কাজে এসে আমি ঝাড়ু দেব না। আর একটি টুইটে লেখা, প্রিয়াঙ্কার পোশাকের কাপড় দিয়ে মোদির অনেকগুলি স্যুট তৈরি হয়ে যাবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা