,

গরুর মাংস খাইনি : কাজল

news-image

বিনোদন ডেস্ক : সম্প্রতি বলিউড স্টার কাজলের একটি ভিডিও নেটে ভাইরাল হয়ে গেছে। বন্ধুদের সঙ্গে অভিনেত্রীর গরুর মাংস খাওয়ার সেই ভিডিও নিয়ে এখন নেট দুনিয়ায় হৈ চৈ পড়ে গেছে। যেখানে গরু নিয়ে এত কথা, গোহত্যার অভিযোগে মানুষ পর্যন্ত হত্যা করা হচ্ছে, সেখানে কাজল গরুর মাংস খাচ্ছেন! বিষয়টা নিয়ে ছিঃ ছিঃ পড়ে যায়। পরিস্থিতি ক্রমশ ঘোলাটে হচ্ছিল। অবশেষে বাধ্য হয়ে নিজের অবস্থান পরিস্কার করলেন অভিনেত্রী। জানালেন, তিনি গরুর মাংস খাননি।

যে ভিডিও ছড়িয়েছিল সেটি ছিল একটি সেলফি ভিডিও। বন্ধুদের সঙ্গে আড্ডা ও খানাপিনার মুহূর্ত নিজেই ক্যামেরাবন্দী করেছিলেন অভিনেত্রী। পোস্টও করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। প্রচারিত হচ্ছিল যে, খাবার টেবিলে ছিল গরুর মাংসও। এ নিয়েই সমালোচনা ও রসিকতার মুখে পড়তে হয় কাজলকে। নেটদুনিয়ায় ভাইরাল হয় সে ভিডিও। চাপের মুখে পড়ে আগেই ভিডিওটি ডিলিট করেছিলেন; এবার তার পাল্টা জবাবও দিলেন কাজল।

নিজের টুইটার হ্যান্ডেলে তিনি জানিয়েছেন, গরুর মাংস তিনি খাননি। লাঞ্চে গরুর মাংস ছিল বলে যা প্রচারিত হয়েছে তা আসলে একটি ভুল ধারণা। অভিনেত্রীর বক্তব্য, ভিডিওতে যে মাংস দেখা গিয়েছিল তা আসলে মহিষের এবং এই মাংস খাওয়া আইনত স্বীকৃত। ফলে তাতে দোষের কিছু নেই।

ভারতের বিভিন্ন রাজ্যে ইতোমধ্যে নিষিদ্ধ হয়েছে গরুর মাংস। গরুর জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করা হয়েছে। এ নিয়ে খুন-খারাবির ঘটনাও ঘটে গেছে। সম্প্রতি গরু জবাই করতে পারে এমন ধারণা থেকে দুই মুসলিম যুবককে হত্যা করা হয়। সব মিলিয়ে ধর্মীয় উগ্রবাদীদের দ্বারা কোনো অপ্রীতিকর অবস্থায় পড়তে চান না অভিনেত্রী। তাই তিনি নিজের অবস্থান পরিষ্কার করলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা