,

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ

news-image

আশুগঞ্জ প্রতিনিধি : আজ বুধবার বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। ‘ক্রান্তিকালে সমালোচকের দৃষ্টি : শান্তিপূর্ণ, ন্যায়নিষ্ঠ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা’ প্রতিপাদ্যে পালিত হচ্ছে এবারের দিবসটি।

দিবসটি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব আজ সকাল সাড়ে ১০টায় আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিকেল সাড়ে ৩টায় জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স হলে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এদিকে বিশ্ব গণমাধ্যম দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার ঢাকায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত সংলাপ অনুষ্ঠানে বক্তারা বলেন, সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিতে সরকারকে জনগণের সঙ্গে যোগাযোগ কার্যকরভাবে বৃদ্ধি, গণমাধ্যমের জন্য সহায়ক আইনি পরিবেশ নিশ্চিত করা এবং সরকারের স্বচ্ছতা ও জবাবদিহির প্রশ্নে গণমাধ্যমকে সর্বদা সজাগ থাকতে হবে।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সকল গণমাধ্যমকর্মী, গবেষক ও উদ্যোক্তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

দিবসটি উপলক্ষে তথ্য মন্ত্রণালয় প্রেরিত এক নিবন্ধে বলা হয়েছে, দেশের উন্নয়নকে টেকসই, গতিশীল ও অংশগ্রহণমূলক করতে অবাধ তথ্যপ্রবাহের কোনো বিকল্প নেই। বর্তমান সরকার অনুসৃত এ অন্যতম মূলমন্ত্র বাস্তবায়নে তথ্য মন্ত্রণালয় কাজ করছে। গণমাধ্যমের উন্নয়নে এ সময়ে নতুন এক হাজার ৬৪৭টি পত্রিকা নিবন্ধিত হয়েছে; বেসরকারি খাতে নতুন ৩৬টি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের অনুমোদনসহ ২৪টি এফএম বেতার এবং ৩২টি কমিউনিটি রেডিওর অনুমোদন দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা