,

‘বাহুবলী টু’ দেখতে ভারতে ৪০ বাংলাদেশি: ফেসবুকে ঝড়

news-image

বিনোদন ডেস্ক : ‘কাটাপ্পা কেন বাহুবলীকে হত্যা করেছিল’, এই প্রশ্ন সবার মনে। আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গত শুক্রবার মুক্তি পেয়েছে ‘বাহুবলী টু: কনক্লুশন’। বাহুবলীর প্রথমটি মুক্তি পেয়েছিল ২০১৫ সালে।

মুক্তির পর বাহুবলী ২ ভারতের সিনেমার ইতিহাসের অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। রেকর্ডের পর রেকর্ড করে চলেছে। মিলছে নির্মাতার ভূয়সী প্রশংসা।

ভারতের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও ছড়িয়ে পড়েছে বাহুবলীর সেই উত্তাপ। সেই উত্তাপ এসে পড়েছে বাংলাদেশেও। সেজন্য ‘বাহুবলী ২’ দেখতে ভারতে গেছেন বাংলাদেশের ৪০ ভক্ত দর্শক।

গত মঙ্গলবার ৪০ জনের ওই গ্রুপটি দক্ষিণ কলকাতায় মালটিপ্লেক্সে সন্ধ্যাকালীন শো দেখতে যান। ‘বাহুবলী ২’ দেখার জন্য ঢাকা থেকে কলকাতায় যাওয়া ওই গ্রুপটি জানিয়েছে, আমরা দুই বছর ধরে অপেক্ষা করছি, কেন বাহুবলীকে কাটাপ্পা খুন করল এই বিষয়টি জানার জন্য। আমি বলিউডের একজন অন্ধভক্ত। কলকাতায় সন্ধ্যার শো দেখতে আমরা সেখানে যাই।

তবে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে জোর আলোচনা-সমালোচনার ঝড়। কেউ তাদের এই ভারত গমনের পক্ষে, কেউবা দ্বিমত জানিয়ে প্রতিবাদও জানিয়েছেন। অন্যদিকে ভারতীয় মিডিয়া ইন্ডিয়া টুডেতে বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা