,

বল ছেড়ে তরবারি হাতে ডেভিড বেকহাম

news-image

অনলাইন ডেস্ক : জনপ্রিয় ফুটবল তারকা হিসেবে সারা দুনিয়ার পরিচিত মুখ ডেভিড বেকহাম। ব্রিটিশ জাতীয় ফুটবল দলের হয়ে এক সময় দারুণ মাঠ মাতিয়েছেন। মাঝে অনেকদিন তাকে নিয়ে কোনো আলোচনা না হলেও আবারো খবরে ফিরেছেন তিনি।

​তবে এবার আর কোনো ফুটবল মাঠের খবরে নয়, অভিনেতা বেকহাম হিসেবে খবরের শিরোনামে তিনি। ‘কিং আর্থার: লিজেন্ড অফ দ্য সোর্ড’ শিরোনামের ছবিতে অভিনয় করলেন বেকহাম। যেটি পরিচালনা করেছেন গাই রিচি।

ফুটবলার নয়, ডেভিড বেকহাম যেন কয়েকশো বছর আগের কোনও যোদ্ধা। ইউরোপীয় পরিভাষায় ‘নাইট’। তরোয়ালের অঘাতে ক্ষতবিক্ষত তার মুখ। দাতে সবুজ আভা। এবড়ো-খেবড়ো করে কাটা চুল। দৃষ্টিতে আদিম রুক্ষ্মতা।

সম্প্রতি ছবিটির একটি দৃশ্য টুইট করেছেন বেকহাম। কিন্তু ছবিতে বেকহামকে দেখতে কেমন লাগবে কেউ বুঝতে পারেননি এতদিন। টুইটারে তাই সে ছবি পোস্ট করতেই স্তম্ভিত হয়ে গেছেন তার ভক্তরা।

ছবিটি শেয়ারের পাশাপাশি বেকহাম টুইটারে লিখেছেন, ‘অফিসে কঠিন দিন’। এখানে ‘অফিস’ বলতে নিশ্চয় শ্যুটিংয়ের কথা বুঝিয়েছেন তিনি।

কিন্তু অভিনেতা বেকহামের সফল হওয়ার সম্ভাবনা কতখানি? মহানায়ক ফুটবলার নিজেই তার উত্তর খুঁজেছেন। তিনি লিখেছেন, আমি জানি অনেক খেলোয়াড়ই অভিনয়ের পেশায় এসে ব্যর্থ হয়েছেন। বিশ্বাস করুন আমি প্রচুর খাটছি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা