,

ব্যাট হাতে ঝড় তুললেন যুবরাজ সিং

news-image

স্পোর্টস ডেস্ক :দিল্লির ফিরোজ শাহ কোটলায় ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন যুবরাজ। খেলেছেন ৭০ রানের টর্নেডো ইনিংস। তার ৪১ বলের ইনিংসটি সাজানো ১১টি চার ও একটি ছক্কায়। স্ট্রাইক রেট ১৭০.৭৩! ময়েজেস হেনরিকস অপরাজিত ছিলেন ১৮ বলে ২৫ রান করে। তার ঝড়ো ইনিংসের সুবাদে বড় সংগ্রহ পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।

নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৮৫ রান তুলেছে ডেভিড ওয়ার্নারের দল। জয়ের জন্য দিল্লি ডেয়ারডেভিলসকে ১৮৬ রানের লক্ষ্য দিয়েছে চ্যাম্পিয়নরা।

টস হেরে ব্যাট করতে নামা হায়দরাবাদের শুরুটা ভালো ছিল। ওপেনিং জুটিতে আসে ৫৩ রান। ডেভিড ওয়ার্নার করেছেন ২১ বলে ৩০ রান। শিখর ধাওয়ান থেমেছেন ২৮ রানে। কেন উইলিয়ামসন করেছেন ২৪ বলে ২৪ রান।এরপর শুরু হয় যুবরাজ তাণ্ডব।

দিল্লির পক্ষে দুটি উইকেট লাভ করেছেন মোহাম্মদ সামি। একটি উইকেট ঝুলিতে জমা করেছেন অমিত মিশ্র।

হায়দরাবাদ একাদশ : ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), শিখর ধাওয়ান, কেন উইলিয়ামসন, ময়েজেস হেনরিকস, যুবরাজ সিং, দিপক হুদা, নুয়ান ওঝা, ভুবনেশ্বর কুমার, রশিদ খান, সিদ্ধার্থ কাউল ও মোহাম্মদ সিরাজ।

দিল্লি একাদশ : করুন নায়ার (অধিনায়ক), সানজু স্যামসন, শ্রেয়াস আয়ার, অ্যাঞ্জেলো ম্যাথুস, রিশাব প্যান্ট, ক্রিস মরিস, কোরি অ্যান্ডারসন, জয়ন্ত যাদব, কাগিসো রাবাদা, অমিত মিশ্র, মোহাম্মদ সামি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের